ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রায়গঞ্জে ‘স্বপ্ন নিয়ে পথ চলা’র উদ্যোগে অসহায়দের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৯-২-২০২৬ দুপুর ৪:২৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘স্বপ্ন নিয়ে পথ চলা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (১লা রমজান) উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রায় ২০টি অসচ্ছল পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একজন নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকান প্রবাসীর অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, প্রতিটি পরিবারের জন্য উপহার সামগ্রীর মধ্যে ছিল—চাল ৫ কেজি, ডাল ২ কেজি, ছোলা ২ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ২ কেজি, চিনি ২ কেজি, তেল ২ লিটার, সেমাই ১ প্যাকেট, মুড়ি ২ কেজি (৪ প্যাকেট) এবং খেজুর ১ কেজি।
সহায়তা পেয়ে ধানগড়া এলাকার বাসিন্দা অসহায় সখিনা বেওয়া বলেন, “রমজান মাসে খাবার নিয়ে খুব চিন্তায় ছিলাম। এই সহায়তা পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। অন্তত এক মাস পরিবারের জন্য চিন্তা কমলো।”
ধামাইনগর ইউনিয়নের শিকারপুর এলাকার আরেক অসহায় বাসিন্দা রহিমা বেওয়া বলেন, “আমাদের মতো গরিব মানুষের পাশে দাঁড়ানোয় সংগঠনের সবাইকে ধন্যবাদ। এই সহযোগিতা আমাদের জন্য অনেক বড় সহায়তা।”
সংগঠনটির প্রতিষ্ঠাতা এসএম বাহাদুর আলীসহ সদস্য সাকমান হাবিব আকাশ, রায়হান, আশাদুল ইসলাম ও মওদুদ এ সময় উপস্থিত ছিলেন। তারা জানান, ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে গণ অভ্যুত্থান দিবস পালিত

‎কুতুবদিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

Bangla QR ব্যবহারে উদ্বুদ্ধ করতে নরসিংদীতে সোনালী ব্যাংকের বর্ণাঢ্য র‌্যালি

জুলাই শহীদ হৃদয় ও নজরু‌লের লাশের সন্ধান ও শহীদি স্বীকৃতি দাবিতে গাজীপুরের প্রতিকী কফিন মিছিল

গুরুদাসপুরে পাট ধোয়ায় ব্যস্ত কৃষক, বিলাঞ্চলে সোনালী আঁশের সুবাস

পানিতে গেল ধানখেত, আগুনে পুড়ে ছাই দুই দোকান, ১২ লাখ টাকার ক্ষতি

বেনাপোল বন্দরে স্কেল কারসাজি করে রাজস্ব ফাঁকি: জড়িত কর্মকর্তার বিরুদ্ধে মামলা

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে শিবিরের ‘বিজয়ের দৌড়’

সুবর্ণচরে প্রথমবারের মতো উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন

সিটি ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত; স্মৃতি পাঠাগার গড়ার ঘোষণা

বরগুনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে,পাকা ভবন নির্মাণ

ভারী বৃষ্টি-উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

ছুটির আনন্দে ঘরমুখী মানুষের ঢল, গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ