ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ভেজাল সার বিক্রি করায় জরিমানা, বিপুল পরিমাণ সার বিনষ্ট


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৬-১-২০২৬ বিকাল ৫:১২

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল সার বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা বিপুল পরিমাণ ভেজাল সার ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাছুদ রানার নেতৃত্বে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজারে অবস্থিত মেসার্স আকন্দ বীজ ট্রেডার্সে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দোকানে মজুদ থাকা জিংক সালফেট (মনোহাইড্রেট) ৩৬ শতাংশ নির্ধারিত মানের বাইরে এবং অননুমোদিতভাবে বিক্রির জন্য রাখা হয়েছিল। এ সময় দোকান থেকে ১০ বস্তা, প্রায় ২০০ কেজি ভেজাল সার জব্দ করা হয়। পরে সেগুলো মাটিতে পুঁতে ও পুড়িয়ে নষ্ট করা হয়।

তারা আরও জানায়, ভেজাল সার সংরক্ষণ ও বিক্রির দায়ে সংশ্লিষ্ট দোকান মালিকের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং ফসল উৎপাদনে ক্ষতিকর ভেজাল সার, বালাইনাশক ও বীজের ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ

ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন

মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’