মোহনগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭
নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে গতকাল সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরশহরের গরুহাট্টা এলাকার মো. দুলাল মিয়া (২৫), দক্ষিণ দৌলতপুরের মো. সোলাইমান (২৫), কুলপতাক গ্রামের প্রতাব চন্দ্র সরকার (৩৫), ছানা রঞ্জন সরকার (৩৭), মান্দারবাড়ী গ্রামের মো. আমিনুল ইসলাম(২৪), বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের হৃদয় মিয়া (২৮) ও ধনপুর গ্রামের রাকিব মিয়া (২১)।
তাদের মধ্যে দুলাল মিয়াকে এক লিটার দেশীয় মদ ও সোলাইমানকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। হৃদয় মিয়া ও রাকিব মিয়াকে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাকি তিনজনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয় পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার