রায়গঞ্জে পত্রিকা বিক্রেতাদের পাশে দাঁড়াল খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন
ঘন কুয়াশা ও হাড়কাঁপানো শীতের ভোরে, যখন শহরের অধিকাংশ মানুষ ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই জীবিকার তাগিদে ঘর ছাড়েন পত্রিকা বিক্রেতারা।
এমন শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দৈনিক সকালের সময় পত্রিকার পাঠক ফোরাম। সোমবার (৫ জানুয়ারি) ভোরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের একটি পত্রিকা এজেন্সি পয়েন্টে জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকা বিক্রেতাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা পাঠক ফোরামের আয়োজনে এবং খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের অর্থায়নে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের মহাসচিব মাহবুবুর রহমান বলেন, ‘শীতের এই সময়ে সবচেয়ে কষ্টে থাকেন ভোরে কাজে বের হওয়া মানুষগুলো।
পত্রিকা বিক্রেতারা নীরবে দায়িত্ব পালন করেন, কিন্তু তাদের কষ্ট খুব কমই চোখে পড়ে। সেই উপলব্ধি থেকেই তাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ।’
কম্বল পেয়ে আবেগাপ্লুত পত্রিকা বিক্রেতা বকুল সরকার বলেন, ‘ভোরের প্রচণ্ড ঠান্ডায় শরীর জবুথবু হয়ে যায়। অনেক সময় শীতের কারণে কাজ করাই কঠিন হয়ে পড়ে। এই কম্বল শুধু শীত নিবারণের নয়, আমাদের জন্য ভালোবাসার উপহার।’
স্থানীয়রা জানান, শীতের মৌসুমে এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। এ সময় গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম আবিরসহ অন্যান্য পত্রিকা বিক্রেতারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন