ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই: শেখ মো. রেজাউল ইসলাম
নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। এই আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দিনরাত গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় মানেই গণতন্ত্রের জয়। দীর্ঘ সময় ধরে এ অঞ্চলের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। সেই অধিকার ফিরিয়ে আনতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের বিজয়ী হতে হবে।
তিনি আরও বলেন, আত্রাই-রাণীনগরের মাটি ও মানুষ সবসময়ই জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিল। কোনো ষড়যন্ত্র বা ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের জোয়ার থামানো যাবে না। আমরা শান্তিতে বিশ্বাসী, তাই ব্যালটের মাধ্যমেই আমরা সকল অন্যায়ের জবাব দেব ইনশাআল্লাহ।
নেতা-কর্মীদের উদ্দেশ্য করে শেখ মো. রেজাউল ইসলাম রেজু কঠোর নির্দেশনা দিয়ে বলেন, ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে শক্ত অবস্থান তৈরি করতে হবে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে বিএনপির উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে।
সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাই এই এলাকার আসল শক্তি। আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখ-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। উন্নয়নের সুষম বণ্টন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিন।
ভয় পাবেন না, আপনাদের একটি ভোটই পারে আগামীর সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে। সবশেষে তিনি সকলকে সাথে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করুন এবং এলাকার মুরুব্বিদের কাছে দোয়া ও তরুণ প্রজন্মের কাছে সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান