শালিখায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) বিকালে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের দরিশলই প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গনে দরিশলই ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য মোঃ সামসুর রহমান, দরিশলই ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রফিক সদ্দার, সাংগঠনিক সম্পাদক সবুজ বিশ্বাসসহ বিএনপি ও এর বঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মোশাররফ হোসেন।
এসময় জেলা বিএনপির সদস্য শামসুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক, তার আদর্শ ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।
উল্লেখ্য, মরহুমা বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয়ভাবে সাত দিনব্যাপী শোক কর্মসূচি পালন করছে।
এমএসএম / এমএসএম
জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত
বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ
কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!