দাউদকান্দিতে বৈষম্য বিরোধী মামলার দুই আসামি গ্রেফতার
দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে বৈষম্য বিরোধী মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ জানুয়ারি ২০২৬) থানা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ১) মোঃ রিয়াদ সরকার (২৭), পিতা-মোঃ আলাউদ্দিন সরকার, সাং তুলাতুলি, থানা- দাউদকান্দি। তিনি পাঁচগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২) মোঃ খোকন বেপারী (৫২), পিতা- মৃত নান্নু মিয়া, মাতা- জুলেখা বেগম, সাং- মাতলা, কফিল উদ্দিন বেপারী বাড়ি, ইউনিয়ন- বিটেশ্বর, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা। তিনি বাংলাদেশ কৃষকলীগ দাউদকান্দি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী মামলায় (কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য) জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। শনিবার দাউদকান্দি মডেল থানার অফিসারগণ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিদের রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে দাউদকান্দি মডেল থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ