ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পেশা কৃষি ও ব্যবসা: আবু সাঈদ চাঁদের সম্পদ ৩২ লাখ ৫৫ হাজার টাকা


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ৩:৫০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আলোচনার কেন্দ্রে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। সম্প্রতি জমা দেওয়া তার ১১ পৃষ্ঠার হলফনামা থেকে বেরিয়ে এসেছে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের আইনি লড়াই এবং স্থাবর-অস্থাবর সম্পদের খতিয়ান।

হলফনামার তথ্য অনুযায়ী, ৬৮ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে এ পর্যন্ত মোট ৫৩টি মামলা দায়ের হয়েছে। তবে এর মধ্যে ৪৪টি মামলা থেকেই তিনি ধাপে ধাপে  খালাস পেয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে ৯টি মামলা বিচারাধীন রয়েছে। বিশেষভাবে উল্লেখ্য যে, ২০২৩ সালেই তার বিরুদ্ধে সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে ২৪টি মামলা করা হয়েছিল।

চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের মাড়িয়া গ্রামের এই বাসিন্দা শিক্ষাগত যোগ্যতায় নিজেকে এসএসসি পাস হিসেবে উল্লেখ করেছেন। পেশায় তিনি একজন কৃষক ও ব্যবসায়ী। তিনি মরহুম সাত্তার প্রামাণিক ও আশরাফুন্নেছা দম্পতির সন্তান।

আবু সাঈদ চাঁদ তার হলফনামায় মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩২ লাখ ৫৫ হাজার টাকা। এর মধ্যে নগদ অর্থ বর্তমানে নগদ ৪ লাখ টাকা। তার পেশা  কৃষি ও ব্যবসা খাতে বাৎসরিক আয় দেখিয়েছেন ৬ লাখ ৩০ হাজার টাকা।

গত ২৯ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিপুল সংখ্যক মামলা থেকে অব্যাহতি পাওয়ার বিষয়টি তার কর্মী-সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে। বাঘা-চারঘাটের নির্বাচনী লড়াইয়ে তার এই আইনি লড়াই ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত