ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মনোনয়ন সংক্রান্ত জটিলতায় জরুরি সাংবাদিক সম্মেলন করেছে ইসলামী আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখা


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ৩:৩৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন সংক্রান্ত জটিলতা ও উদ্ভূত পরিস্থিতিতে সন্দ্বীপবাসীর আবেগ ও উৎকন্ঠা নিরসনে  জরুরি সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখা। 

০৩ জানুয়ারী  শনিবার সকাল সাড়ে এগারোটায় হারামিয়ার খন্তার হাটস্থ সন্দ্বীপ উপজেলা কার্যালয়ে   এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন।

তিনি বলেন, “নির্বাচনী মাঠে একটি রাজনৈতিক দল  পরিকল্পিতভাবে আমার নির্বাচনী হলফনামায় দ্বৈত নাগরিকত্ব গোপন করা হয়েছে মর্মে অভিযোগ তুলেছে। যার কারনে জেলা রিটার্নিং অফিসার আমার মনোনয়ন যাছাই বাছাই পর্বে প্রাথমিক ভাবে স্থগিত ঘোষনা করেছে। আমি তার বিপরীতে সকল বৈধ ডকুমেন্ট নিয়ে আপিল করবো সে জন্য সকল প্রস্তুতি নিয়েছি । আশা করি তাতে আমার মনোনয়ন বৈধতা পেয়ে যাবে। তাই আমার ভোটার বা সমর্থকদের বিভ্রান্ত না হয়ে অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি তিনি সন্দ্বীপ আসনে জোটের পক্ষে কোন প্রার্থী এখনো নিশ্চিত করা হয়নি মর্মে সাংবাদিকদের অবহিত করে বলেন, যারা সেটি প্রচার করে যাচ্ছে তারা সেটি ভুল ব্যখ্যা দিচ্ছে বা জোটের সিদ্ধান্তকে অবজ্ঞা করছে।

তিনি আরো বলেন মনোনয়ন নিয়ে যে জটিলতা সৃষ্টি করা হয়েছে, তা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।” তিনি এসব অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকদের মাধ্যমে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান।
অধ্যাপক আমজাদ হোসাইন আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে। তিনি সন্দ্বীপবাসীকে ধৈর্য ধারণ করে ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। সর্বশেষ তিনি বলেন আমি এমপি হতে পারি বা না পারি আমি সন্দ্বীপবাসীর পাশে সর্বদা থাকবো, মানবিক ও সামাজিক কাজ সহ বিভিন্ন সংকট সমাধানে সাধ্যমত চেষ্টা করে যাবো। সন্দ্বীপ বাসীর পাশে থাকাই আমার মুল লক্ষ্য ও উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি, মাওলানা মীর ইসমাঈল হোসাইন সাধারণ সম্পাদক, মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়াঁ, সিনিয়র সহ-সবাপতি মাওলানা আবু বকর, সহ-সভাপতি, হাফেজ মহিব্বুল্লাহ, এসিস্ট্যান্ট সেক্রেটারি, মাওলানা জোবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক, মুফতি শেখ জাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান, সহ-প্রচার সম্পাদক আরিফ মুরাদ, প্রশিক্ষণ সম্পাদক কামরুল ইসলাম, 
ইসলামী যুব আন্দোলনের সভাপতি, মাওলানা সানাউল্লাহ, হাফেজ মেহেদী হাসান,নুর হোসেন রাজু,রাসেল হোসাইন, ইকবাল হোসাইন প্রমুখ।

 সংবাদ সন্মেলনের শেষ দিকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক আমজাদ হোসাইন।

এমএসএম / এমএসএম

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত