সীতাকুণ্ডে বিএনপি ও জামায়াতসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও পাহাড়তলী আংশিক) আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তবে স্বতন্ত্র প্রার্থী মো. নুরুর রশীদের ১% ভোটারের সঠিকতা প্রতিয়মা না পাওয়াই তাঁর মনোনয়য় বাতিল করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিকসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এ সময় আসলাম চৌধুরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর ও পৌরসভা বিএনপির আহ্বায়ক মাস্টার জাকির হোসেনকে তার প্রস্তাবকারী ও সমর্থনকারী হিসেবে পরিচয় করিয়ে দেন।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, আসলাম চৌধুরীকে ঠেকাতে নানা ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু সব ষড়যন্ত্র ব্যর্থ করে তাকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
অন্যদিকে মনোনয়ন বৈধ ঘোষণার পর আনোয়ার ছিদ্দিক বলেন, প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।
চট্টগ্রাম–৪ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন—বিএনপির আসলাম চৌধুরী, জামায়াতে ইসলামীর মো. আনোয়ার ছিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দিদারুল মাওলা, গণ অধিকার পরিষদের এ টি এম পারভেজ, নেজামে ইসলাম পার্টির মো. জাকারিয়া খালেদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মো. শহীদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. মহিউদ্দৌলা, গণসংহতির জাহিদুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. সিরাজুদ্দৌলা এবং স্বতন্ত্র প্রার্থী মো. নুরুর রশীদ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী কমিশনার হেদায়েত উল্লাহ।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ