ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রামুতে ১,৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার


রামু (কক্সবাজার) প্রতিনিধি photo রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ৩:৪১

কক্সবাজারের রামুতে পুলিশের চেকপোস্ট অভিযানে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ নুরুল আমিন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাঠির মাথা ব্রিজ সংলগ্ন লিংকরোড-উখিয়া আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, রামু থানার এসআই (নিঃ) নিক্সন চৌধুরীর নেতৃত্বে একটি চৌকস দল মহাসড়কে মোবাইল ডিউটি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এসময় সন্দেহভাজন হিসেবে নুরুল আমিনকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার পায়ের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি পোটলা উদ্ধার করা হয়।
পোটলাটি খুলে ৯টি পলিজিপার প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুরুল আমিন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব সাতঘরিয়াপাড়া এলাকার মৃত সুরুত আলমের ছেলে।
এ ঘটনায় রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৫/৫, তারিখ: ০২/০১/২০২৬)। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রামু থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার