ঢাকা বুধবার, ৪ মার্চ, ২০২৬

বেনাপোল বন্দরে অভিনব ফরম্যাট চলছে শুল্কফাঁকি


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ৩:৪০

 বেনাপোল বন্দরে কোন ভাবেই থামছেনা শুল্ক ফাঁকি। হাউসের দুর্নীতিগ্রস্থ পুরাতন কয়েকজন রাজস্ব কর্মকর্তার পাতানো ছকেই চলছে লাগামহীন ঘুস বাণিজ্যে। নাম মাত্র পরীক্ষণ আর পূর্ব চুক্তি অনুযায়ী কনসাইনমেন্ট প্রতি অন থার্ড ঘুসের কারসাজিতে খালাশ মিলছে আমদানিকৃত পণ্যের চালান। হাউসের আইআরএম ও শুল্কগোয়েন্দার নীরব ভূমিকা জেঁকে বসেছে শুল্কফাঁকির নীলনঁকশা। কাস্টমস্ শুল্কায়ন ডাটাবেজ পর্যবেক্ষণে মিলেছে এমন চঞ্চল্যকর তথ্য। 
কাস্টমস সূত্রে জানা যায়, বেনাপোল কাস্টমস হাউসের শুল্কায়ন গ্রুপ-২ এর রাজস্ব কর্মকর্তার দায়িত্বে রয়েছে সনজু মিয়া। রাজস্ব কর্মকর্তা সনজুর অনিয়ম-দূর্নীতি,হয়রানী ও অবৈধ ঘুস বাণিজ্য নিয়ে একাধিক পত্রিকা ও অনলাইন পোর্টালে খবর প্রকাশিত হয়। এর জের ধরে সনজুর অবৈধ ঘুস বাণিজ্যের উৎস অনুসন্ধান চালালে চক্ষু চড়ক গাছ। কাস্টমস কর্তৃপক্ষ এই গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারনে সনজু-আরেফিন কব্জি ডুবিয়ে ঘুষের টাকা পকেটস্ত করছে। কর্মকর্তারা শুল্কফাঁকির চক্রের সাথে হাত মিলেয়ে সাড়ে ৩ ডলারের শুল্কায়ণ পণ্য অন থার্ড ঘুসে ১ ডলার ২০ সেন্টে খালাশ দিচ্ছেন। যার ফলে কনসাইনমেন্ট প্রতি কোটি কোটি রাজস্ব হারাচ্ছে সরকার। মূলত পুরানো কয়েকজন রাজস্ব কর্মকর্তার পাতানো ছকেই সহকারী রাজস্ব কর্মকর্তা নাসিব আরিফিনের চুক্তিতে রফাদফায় সর্ব নিন্ম শুল্ক ধার্যে আমদানি পণ্য চালান খালাশ হচ্ছে। 
অনুসন্ধানে দেখা যায়, গত দেড় বছরে বেনাপোল বন্দরে শুল্ক গোয়েন্দা বাহিনীর কোন সফলতা মেলেনী। কর ফাঁকি ও কর জালিয়াতির সাথে জড়িত কোন পদক্ষেপ ওসফলতা নেই এই বাহিনীর। এছাড়া শুল্কগোয়েন্দার ঘুস উত্তোলণকারী এনজিও লিটনের সিস্টেম চোঁখে কালো পর্দা অন্ধকার কারাগারে বন্দী রয়েছে। গত দেড় বছর এই বন্দরে আলোর মুখ দেখেনি এই বিশেষ বাহিনী। একই সাথে সাবেক কাস্টম কমিশনার কামরুজ্জামানের আমলে গড়ে উঠা চক্রের পাতানে ছকেই শুল্কফাঁকি অব্যহত রয়েছে বহাল তবিয়তে। আর এ কাজে সরাসরি হস্তক্ষেপ রয়েছে সাবেক কমিশনারের বদলী না হওয়া রাজস্ব কর্মকর্তা মনিউর ও আজহারুল। কাস্টমস হাউসের সংরক্ষিত ডাটাবেজে বিগত তিন মাসের একটি সংক্ষিপ্ত তালিকা পর্যালোচনায় উঠে এসেছে অনিয়ম-দূর্নীতির ফিরিস্তি। ভারতীয় রপ্তানীকারক জি এন এক্সপোর্টস ও বাংলাদেশী আমদানিকারক এস এস ট্রেড ইন্টারন্যাশনালে আমদানিকৃত এমন পণ্য চালানে নিয়মিত বিধি বর্হিভূত ভাবেই নিন্ম শুল্ক ধার্য্য মূল্যে পণ্য খালাস নিতে সহায়তা দিয়েছেন। এর ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে।
ঢাকার আমদানিকারক অরিফ হাসান জানান,ভারত হতে একই এইচ এস কোডে (৩২০৮১০২০) আনা ‘ইনসুলেটিং বার্নিশ’ আমদানিকৃত পণ্য আমরা ২.৭৫ ডলার শুল্ক পরিশোধ করতে হচ্ছে। অথচ একই পণ্য আরেক আমদানিকারককে রাজস্ব কর্মকর্তা সনজু ও তার সহকারীর পূর্ব চুক্তিমোতাবেক একই এইসএস কোডে বি/ই-৮৯৯৬২,তারিখ-০৩/১২/২০২৫ই,বি/ই-৮৭৭০১,তারিখ-২৪/১১/২০২৫ইং,বি/ই-৮৫৩৬৫,তারিখ-১৬/১১/২০২৫ইং কনসাইনমেন্ট গুলো ১.২০ ডলার শুল্ক পরিশোধে খালাস দিয়েছে। বিষয়টি নিয়ে আমরা উর্দ্ধতণ কর্মকর্তাদের জানিয়েও কোন সুরাহ মেলেনি। একই পণ্য দুই নীতির প্রধান কারন ঘুস বাণিজ্যে। তাছাড়া ডাটাবেজ পর্যলোচনা করে দেখা গেছে হাতে গোনা ১ থেকে ৩ টি সিঅ্যাএন্ডএফকে সর্ব নিন্ম ভ্যালুতে পণ্য শুল্কায়ন করা হয়েছে। একই পণ্যে একই এইসএস কোডে অন্যান্য আমদানিকারকদের ২.৭৫ ডলারে শুল্কায়ন করতে হয়েছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিঅ্যান্ডএফ জানান, হাতে গোনা কয়েকজন অসাধু ব্যবসায়ীকে গোপনে শুভংকরের ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন বদলি না হওয়া রাজস্ব কর্মকর্তারা। আগে থেকে শুল্কফাঁকি দেওয়া চক্রের সাথে চুক্তিতে নামমাত্র পরীক্ষণ রিপোর্টের কারনে শুল্কফাঁকি অব্যহত রয়েছে। গত কয়েকমাস নতুন রাজস্ব কর্মকর্তারা যোগদান করলেও পুরাতন কয়েকজনের পাতানো ছকে শুল্কফাঁফির সহায়তা করে ঘুস বাণিজ্যে করছেন। যা গোয়েন্দা সংস্থা দিয়ে এসব কর্মকর্তাদের মোবাইল ট্যাগ করলেই বেরিয়ে আসবে অবৈধ কাজের হিস্টরি। এদিকে কাস্টম কমিশনার  খালেদ মোঃ আবু হোসেন বদলি হওয়ায় এনজিও শিবিরে সস্তি মিলেছে। দ্রুতই তারা আবার বিভিন্ন স্থরে প্রবেশের জোর চেষ্টা চালাচ্ছে।
অভিযোগ বিষয়ে রাজস্ব কর্মকর্তা সনজুর ব্যবহারিত মোবাইল নাম্বারে কল দিলে কল রিসিভ না করায় বক্তব্য জানা যাইনী। 
অভিযোগ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের সহাকারী কমিশনার রাহাত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি কমিশনার মহোদয়কে অবগত করে দ্রুতই কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। 
সংশ্লিষ্ট ব্যবসায়ারী জানান, বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের অবহেলায় অসাধু কর্মকর্তাদের অবৈধ ঘুস বাণিজ্যে আর শুলফাঁকির সিন্ডিকেট চক্রের বিশেষ সুবিধা দেওয়াই বেনাপোল বন্দরে রাজস্ব আহরনের লক্ষ্যমাত্রা পূরন হচ্ছে না। ব্যবসায়ীরা বেনাপোল কাস্টমস হাউসের কার্যক্রমের স্বচ্ছতা ফেরাতে জাতীয় রাজস্ব বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছেন। 

 

এমএসএম / এমএসএম

শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস

৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমানা

সমবায়ের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, কাউনিয়ায় বার্ষিক সভা অনুষ্ঠিত

রাজস্থলী বাঙ্গালহালিয়া সঙ্গীত নিকেতন এর বার্ষিক সঙ্গীত সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত

শিবচরের পাঁচ্চর বাজারে অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

রাণীশংকৈলে ৩দিন ব্যাপি কৃষি-প্রযুক্তি মেলা

বটিয়াঘাটা সালেহা হত্যা মামলার পলাতক আসামি সিজার গ্রেফতার

মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন

শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন 'চেষ্টা'র উদ্যোগে দুই গৃহহীন নারী পেলেন বাড়ি

নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচন

নন্দীগ্রামে মাদক ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার ৭