ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সার নিয়ে কারসাজি, দুশ্চিন্তায় মেহেরপুরের কৃষকরা


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ৪-১-২০২৬ দুপুর ১:৫৩

চাষাবাদের ভরা মৌসুমে মেহেরপুর জেলায় তীব্র সার সংকটে পড়েছেন কৃষকরা। প্রয়োজনীয় রাসায়নিক সার সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেক কৃষক খালি হাতে বাড়ি ফিরছেন। এতে চলতি মৌসুমের ফসল উৎপাদন নিয়ে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জেলার বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগও উঠেছে। কৃষকদের দাবি, পর্যাপ্ত সরবরাহ না থাকায় ডিলার পয়েন্টগুলোতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা।
মেহেরপুর সদর উপজেলার শেখপাড়া গ্রামের কৃষক বাবুল হোসেন জানান, তিনি চলতি মৌসুমে ১৩ বিঘা জমিতে পেঁয়াজ, ১০ বিঘা জমিতে ফুলকপি এবং আরও ১০ বিঘা জমিতে আলু চাষ করেছেন। কিন্তু প্রয়োজনীয় পটাশ সার সংগ্রহ করতে গিয়ে একাধিকবার ডিলারের গোডাউনে গিয়েও সার পাননি। তার অভিযোগ, গোডাউনে সার মজুত থাকলেও সরকার নির্ধারিত দামে তা বিক্রি করা হচ্ছে না। বাড়তি টাকা দিলে তবেই সার মিলছে।
তিনি বলেন, “পটাশ সার তো পাচ্ছিই না, অন্য সারের ক্ষেত্রেও বস্তাপ্রতি ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে। এতে উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। লাভ তো দূরের কথা, খরচ উঠবে কি না, সেটাই এখন বড় চিন্তা।”
একই অভিযোগ করেছেন গাংনী ও মুজিবনগর উপজেলার কৃষকরাও। তাদের মতে, মৌসুমের শুরুতেই প্রয়োজনীয় সার না পেলে ফলন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। অনেক কৃষক ধারদেনা করে চাষ শুরু করলেও সারের সংকটে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করেছেন সার ব্যবসায়ীরা। তাদের দাবি, চাহিদার তুলনায় বরাদ্দ কিছুটা কম থাকায় সাময়িক চাপ সৃষ্টি হয়েছে, তবে প্রকৃত অর্থে সারের কোনো সংকট নেই। মেহেরপুরের সার ডিলার সাইদ আহমেদ বলেন, “চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় চাপ বেড়েছে। তবে বাজারে সারের প্রকৃত কোনো ঘাটতি নেই।”
এ বিষয়ে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সার সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সনজীব মৃধা বলেন, “কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে মাঠপর্যায়ে টিম গঠন করে মনিটরিং জোরদার করা হয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মেহেরপুর জেলায় ডিএসপি ও এমওপি সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৬৬০ মেট্রিক টন। তবে কৃষকদের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় সার না পাওয়ায় উৎপাদন নিয়ে তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার