ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

শান্তিগঞ্জে ২২ মণ্ডপে হবে দুর্গোৎসব


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ৪:৪৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এখন শারদীয় দুর্গাপূজার হাওয়া বইছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব উপলক্ষে উপজেলার ২২টি মণ্ডপে শুরু হওয়া প্রতিমা তৈরির কাজ প্রায় সম্পন্ন। শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকেরা।

উপজেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে, শান্তিগঞ্জের বেশিরভাগ মন্দিরে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন৷ বাকি শুধু রংতুলির কাজ৷ এ বছর ১১ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্যদিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। 

এ বছর দেবী দুর্গা ঘোটকে (ঘোড়া) চড়ে পৃথিবীতে আসবেন। পূজার সকল আনুষ্ঠিকতা শেষে দোলায় চড়ে কৈলাশে ফিরবেন। ঢাকের বাজনা, উলুধ্বনি আর আরতিতে মুখরিত হয়ে উঠবে শান্তিগঞ্জের পাড়া-মহল্লা থেকে গ্রাম। ইতোমধ্যে মন্দিরগুলোতে খড় ও মাটি দিয়ে পরম যত্নে গড়ে উঠছে প্রতিমা। এখন চলছে দোআঁশ মাটির কাজ। আর এসব প্রতিমা তৈরিতে দম ফেলার ফুরসত নেই প্রতিমা শিল্পীদের। এরপর রংতুলির টানে প্রতিমাগুলো ফুটিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়বেন প্রতিমা শিল্পীরা।

দেবী মা দুর্গা তার সাথে বিদ্যার দেবী স্বরসতী, ধন-সম্পদের দেবী লক্ষ্মী এবং তার সাথে দেবতা কার্তিক ও গণেশসহ নানা দেব-দেবীর প্রতিমার রূপকে ফুটিয়ে তুলছেন নিপুণ হাতের ছোঁয়ায়। এ বছর একেকজন প্রতিমা শিল্পী ৩ থেকে ৪টি করে প্রতিমা তৈরি করেছেন। তবে করোনাকালীন সময়ে চাহিদার তুলায় মজুরি কম পেলেও উৎসাহী হয়ে এ কাজ করছেন তারা।

প্রতিমা শিল্পী নিরধ আচার্য জানান, পূজা শুরুর দিন পর্যন্ত রংয়ের কাজ করতে হবে তাদের। এবার তিনি ৪টি মণ্ডপে প্রতিমা তৈরি করেছেন। এখন প্রতিমা তৈরির কাজ শেষ হলেও বাকি রংতুলির কাজ। প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির জন্য ২২ হাজার টাকা নিচ্ছেন তিনি।

নগর পূজা কমিটির সাধারণ সম্পাদক নিতাই দাস বলেন, দুর্গোৎসব উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা। প্রতিমা তৈরির কাজ এখন  শেষের দিকে। 

শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষণ তালুকদার ঝন্টু বলেন, এবার আড়ম্বরপূর্ণভাবে দুর্গোৎসব হবে। উপজেলায় ২২টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে। প্রতিটি মন্দিরে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসন সর্বদা সজাগ থাকবে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারে সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এমএসএম / জামান

মাছঘাটের শ্রমিক থেকে দন্ত চিকিৎসক, ভুল অস্ত্রোপচারের পর কিশোরের রক্তক্ষরণে মৃত্যু

অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ও স্মারকলিপি প্রদান

পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

রায়গঞ্জে চাল কল মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগে মালিক ও শ্রমিকদের মানববন্ধন

কালাইয়ে ব্র্যাক ও রোটারি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা

বাসি মাংস সংরক্ষণ, বেশি দামে পানি-চিপস: দুই প্রতিষ্ঠানের জরিমানা

কালীপুর-বৈলছড়ির আন্দোলনকে ‘নাশকতা’ বলা চাটগামী ‘জুলাই শহীদ দিবস’-এর অতিথি!

ঘোড়াঘাটে ওসমান পুর উচ্চ বিদ্যালয়ের ফলাফল বিপর্যয় এ দায় কার?

জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের ১১৬ জনের মাঝে টুলবক্স, ছাতা ও জুতা মেরামতের সামগ্রী বিতরণ

ছাত্রকে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক আটক

স্টোর কিপার এক মাসের ছুটি নিলেও দুই মাসেও ফেরেনি কর্মস্থলে

নবীগঞ্জে গয়াহরি শ্মশানঘাট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

দুমকিতে ডাচবাংলা ব্যাংকের নৈশ প্রহরী মোঃ কালাম সরদারকে পিটিয়ে আহত