ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কেশবপুরের কৃতি সন্তান সাংবাদিক রানা প্রতাপ কে প্রকাশ্যে গুলি করে হত্যা


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৬-১-২০২৬ দুপুর ১:৩৮

যশোর কেশবপুরের কৃতি সন্তান সাংবাদিক রানা প্রতাপ বৈরাগী (৪৫) কে প্রকাশ্যে গুলি করে হত্যা। তিনি নড়াইল থেকে প্রকাশিত দৈনিক 'বিডি খবর' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

এলাকবাসী সূত্রে জানা গেছ, কেশবপুর উপজেলার কাটাখালি মৎস্য আড়ত সমিতির সভাপতি ছিলেন এবং কপালিয়া বাজারে তার একটি বরফকল ছিল। এর পাশাপাশি তিনি ঘের ও মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে রানা প্রতাপ কপালিয়া বাজারে অবস্থান করছিলেন। এ সময় তাকে  অজ্ঞাতনামা ব্যক্তিরা ডেকে নিয়ে কপালিয়া বাজারের জুম বিউটি পার্লার ভিতরে বসে। কিছুক্ষন পর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং স্থানীয়রা উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়। জনাকীর্ণ বাজারে একজন সাংবাদিককে এভাবে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জনগণের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  এ ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

নিহত রানা প্রতাপ বৈরাগী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষারকান্তি বৈরাগীর ছেলে। তার বাবা বলেন, আমার ছেলে কেশবপুর কাটাখালি মৎস্য আড়ত সমিতির সভাপতি এবং কপালিয়া বাজারে তার একটি বরফকল আছে। এর পাশাপাশি তিনি ঘের ও মৎস্য ব্যবসা, সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সবসময় যু্ক্ত ছিল। আমি তাকে সবসময় অসহায় নিপিড়ীত মানুষের জন্য কাজ করতে দেখেছি। 

খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। হত্যাকাণ্ডের পরপরই ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে আশপাশের এলাকায় পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পেশাগত বিরোধ, ব্যবসায়িক দ্বন্দ্ব বা অন্য কোনো শত্রুতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি

নোয়াখালীর সীমান্তে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, হামলা ও লুটপাটের অভিযোগ

বারহাট্টায় সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে স্মৃতিতে, চেতনায় ও প্রেরণায় গানে গানে জুলাই শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ সংগ্রামের এক গৌরবময় স্মারক: দিপ্তী

শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা।

শিক্ষার মান উন্নয়নে কারফা পাবলিক একাডেমিতে মতবিনিময়  সভা

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার