কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এক্সলাভেটর লরিচাপায় মো. জসিম উদ্দিন (২৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই হাফেজ মো. শাহীন আহমেদ (২৪) আহত হয়েছেন। শাহীনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া উদ্যানের ফুলবাড়ী মুজিবের উঠনি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত দুজন উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের খালিক মিয়ার ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে সবজি ব্যবসায়ী জসিম ও তার ভাই শাহীন দোকানের মালামাল কিনতে টমটম (অটোরিকসা) নিয়ে শ্রীমঙ্গলে যান। সেখানে মাল কিনে অটোরিকসা নিয়ে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গলের সড়কের লাউয়াছড়া উদ্যানের শ্রীমঙ্গলগামী একটি এক্সলাভেটর লরির সাথে সবজি বুঝাই একটি মিনি টমটম অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। আহত শাহীনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখান থেকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই লরি নিয়ে ঘাতক চালক পালিয়ে যায়।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’