বড়লেখায় সুখবর পেলেন বিএনপি নেত্রী রাহেনা
প্রায় দুই বছর পর দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের চার বারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেত্রী রাহেনা বেগম হাছনা। অবশেষে দল থেকে পেলেন সুখবর।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আদেশে বিএনপি নেত্রী রাহেনা বেগম হাছনার বহিস্কারের আদেশ প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে টানা চারবার বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাহেনা বেগম হাছনা। ২০২৪ সালে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেন। দলের নির্দেশনা অমান্য করে দলীয় নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপি তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করে।
বিএনপি নেত্রী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা জানান, বিএনপি থেকে তাকে বহিস্কারের আদেশ প্রত্যাহারের চিঠি বুধবার সন্ধ্যায় তার হাতে পৌঁছেছে। প্রায় দেড় মাস আগে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন। দীর্ঘদিন পর হলেও তার বহিস্কারাদেশ প্রত্যাহার করায় দলের প্রতি তার আনুগত্য আরো বাড়লো। তাকে বহিস্কার করা হলেও তিনি বিএনপির জন্য কাজ করছিলেন। এখন সবাইকে ঐক্যবদ্ধ করে ধানের শীষকে বিজয়ী করতে নিজেকে উজাড় করে দিবেন।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার