ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিনে বাফিসার আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২১ বিকাল ৬:৫৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ফুড ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল সন্ধ্যায় হোটেল রেডিসন ব্লু তে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, একাধিকবার সিআইপি ও রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার প্রাপ্ত সফল সংগঠক জেড এম গোলাম নবী  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। সাহসী পিতার সাহসী কন্যা শেখ হাসিনার ৭৫-তম শুভ জন্মদিনে বাফিসা'র পক্ষ থেকে  প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।  মহান সৃষ্টিকর্তার নিকট তাঁর সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি আরো বলেন বাফিসা প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র আমাদের আড্ডায় স্থান হিসেবে নয়। সংগঠনটি বিশ্ববাজারের সাথে সমন্বয় করে বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ সৃষ্টি করে দিবে। এই সংগঠনটি একদিন বাংলাদেশের নাম্বার ওয়ান সংগঠনে পরিণত করাই আমাদের একমাত্র লক্ষ্য।সংগঠনের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ তার স্বাগত বক্তব্যে বলেন, উন্নয়ন অগ্রগতিতে ঈর্ষণীয় সাফল্য অর্জনে ক্রাউন জুয়েল ও মুকুটমণি উপাধিতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূষিত হওয়ায় আমরা গর্বিত। আমি তাঁর সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করছি। 

এ সময় আরো আলোচনায় অংশগ্রহণ করেন বাফিসা'র ভাইস-প্রেসিডেন্ট সমীর দাস, বুলবুল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাফিসা'র পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

সাদিক পলাশ / জামান

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক