পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় ইয়ানূর হোসেন (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। হামলায় ইয়ানূরের সাথে থাকা আল আমিন নামের একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া মোড়ে এই হামলার ঘটনা ঘটে। ইয়ানূর উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। সে স্থানীয় কুসুম্বা ইউনিয়ন যুবদলের পদ প্রত্যাশী হিসাবে যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নয়ন প্রধান নিশ্চিত করেন।
স্থানীয় গ্রামবাসী জানায়, গত কয়েকদিন আগে কুসুম্বা ইউনিয়নের পুকুরপাড় গুচ্ছপাড়া গ্রামের মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেই ওয়াজ মাহফিলের টাকা আদায়ের হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন যুবদল নেতা ইয়ানুর হোসেন। ওয়াজ মাহফিলের হিসাব নিকাশের টাকা নিয়ে গ্রামের মোস্তফা নামে একজনের সঙ্গে দ্বন্ধ শুরু হয়। গ্রামের মানুষজন ইয়ানুর ও মোস্তফা গ্রপে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই নিয়ে দুই গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে। এলাকায় মানববন্ধন ও থানায় অভিযোগ পর্যন্ত গড়ায়।
বৃহস্পতিবার গভীর রাতে ইয়ানূর বন্ধু আল-আমিনকে নিয়ে আমিরপুর গ্রাম থেকে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে পাঁচবিবি- গোবিন্দগঞ্জ সড়কের ঢাকারপাড়া মোড়ে ইয়ানূর ও আলামিনের উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। তাদের চিৎকারে সড়কের পাশের গ্রামবাসী এগিয়ে এসে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইয়ানুর মারা যায়। গুরুতর আহত আল আমিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান ইয়ানূরের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের অভিযান শুরু করেছে। তিনি জানান এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied