ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাণীনগরে ইরি-বোরো ধান রোপন শুরু না হলেও বিলঅঞ্চলে ধান রোপন শুরু


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৯-১-২০২৬ দুপুর ২:৮

নওগাঁর রাণীনগরে  নিন্মাঞ্চলে ঘন কুয়াশা আর প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে ইরি-বোরো ধান রোপন করতে শুরু করেছে এই বিলঅঞ্চলের  কৃষকরা। প্রচন্ড ঠান্ডা আর ঘন কুয়াশা উপেক্ষা করে ইরি-বোরো ধান লাগানো উপযোগী জমিতে ধান লাগানো শুরু করেছে কৃষকরা।নিন্মাঞ্চলে বন্যার পানি দ্রুত নেমে যাওয়ার সুযোগে আগেভাগেই ধান রোপনের জন্য বীচতলা প্রস্তুত করেছে কৃষকরা।নিম্নাঅঞ্চল বেতিত  উপজেলায় উচুঅঞ্চলে এখনো বীচতলা,  লাগানোর উপযোগি না হওয়ায় উচু অঞ্চলে দেরিতেই লাগানো শুরু হবে । ঘন কুয়াশা আর প্রচন্ড ঠান্ডায় অনেক কৃষকের বীচতলা নষ্ঠ বা পঁচে যাওয়ার মতো হচ্ছে। তবে সুর্যর আলোর দেখা মিললে রোদ পেলেই বিচতলা সাবাবিক ভাবে  বড়ো হবে।  তবে নিম্না অঞ্চলে আগেভাগে জমিতে ধান  রোপন করলে ও উঁচু এলাকায় আরও কিছু দিন পর থেকে পুরোদমে ধান রোপন শুরু হবে। জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে  নিন্মাঅঞ্চলে বন্যার পানি নেমে যাবার সাথে সাথে কৃষকরা তরিঘড়ি করে  বীজতলা তৈরি করার জন্য জমিপ্রস্তুত করে। চলতি ইরি-বোরো মৌসুমে রাণীনগর উপজেলায় ১৯ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান রোপণের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। ইতি মধ্যে ৯৯০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। স্থানীয় কৃষি বিভাগের  নজরদারী আর কৃষকদের সচেতনার কারণে ঘন কুয়াশা আর ঠাণ্ডার মধ্যে বীজতলা রোগ বালায় মুক্ত রাখতে নানাবিদ পরামর্শ কৃষকদের মাঝে  দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। উপজেলার মিরাট, হরিশপুর, ধনপাড়া, মেরিয়া, কুনৌজ, বড়খোল, আতাইকুলাসহ প্রায় বেশ কিছু এলাকায় ইরি-বোরো ধান রোপণে কৃষক এখন ব্যস্ত সময় পার করছে। উপজেলার হরিশপুর গ্রামের কৃষক হাফিজুর রহমান জানান, এবছর আমি প্রায় ১০ বিঘা জমিতে ইরি-বোরা ধান লাগাবো। প্রচন্ড শীতের কারণে শ্রমিকরা ধান লাগাতে পারছে না। তার পরও আমি ৩বিঘা জমিতে ধান রোপণ করেছি। বাঁকি জমি তৈরি থাকলেও কয়েক দিনের মধ্যে ঘন কুয়াশা কেটেগেলে লাগাবো। রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদুল ইসলাম জানান, চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলার ৮ টি ইউনিয়নে প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে ধান রোপনের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে নিন্মা অঞ্চলে স্বল্প পরিসরে ধান লাগানো শুরু হয়েছে। ঘন কুয়াশা এবং ঠাণ্ডার কারণে আপাতত কৃষকদের ধান লাগানো থেকে বিরত থাকতে  বলা হচ্ছে। আবহাওয়া ভালো হলে কৃষকদের পুরোদমে ধান লাগানোর পরামর্শ দেয়া হচ্ছে। বীজতলায় রোগ-বালায় দমনের জন্য আলোকফাঁদ সহ বিভিন্ন পদক্ষেপ ও কৃষকরা কৃষি অফিসের পরামর্শ অনুসরণ করায় ধানের চারাগুলো রোগমুক্ত রয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে আবাদের লক্ষ্য মাত্রা পূর্ণ হবে বলছেন এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে