ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১১-১-২০২৬ দুপুর ৪:১৪

ব্রাহ্মণবাড়িয়ায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেছে। তিতাস গ্যাস ক্ষেত্রের জেলা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকট ও অনিয়মিত সরবরাহের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে আজ রবিবার (১১ জানুয়ারি) সকালে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট কাউতলী মোড়ে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
 অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনতার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার গ্যাস ব্যবহারকারী সাধারণ মানুষ অংশ নেন। এতে ভুক্তভোগী ও সচেতন মহলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।বক্তারা বলেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন নামে যে প্রতিষ্ঠানটি বর্তমানে গ্যাস সরবরাহের দায়িত্বে রয়েছে, তা বাতিল করে পুনরায় তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতায় আনার দাবি জানানো হয়।
তারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সম্পদ সারাদেশে ব্যবহৃত হলেও নিজ জেলার মানুষ দীর্ঘদিন ধরে গ্যাস সুবিধা থেকে বঞ্চিত।
বক্তব্যে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে যদি নিজস্ব গ্যাস ব্যবহার করতে না দেওয়া হয়, তাহলে প্রয়োজনে সারাদেশের সঙ্গে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়ার সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার

বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার

প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ

বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব