ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ভালোবাসা ও বেদনার গল্প নিয়ে প্রকাশ হলো ‘বকুলের প্রেমে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-১-২০২৬ বিকাল ৫:২৯

৮ জানুয়ারি ঝুড়ি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন  নাটক ‘বকুলের প্রেমে ’। আল-আমিন স্বপনের রচনায় এবং তাইফুর জাহান আশিকের পরিচালনায় নির্মিত এই নাটকটি মূলত এক সাধারণ কিন্তু আবেগঘন প্রেমের গল্প তুলে ধরে, যেখানে ভালোবাসার পাশাপাশি রয়েছে পারিবারিক বাধা ও নির্মম বাস্তবতা।
গল্পের কেন্দ্রে রয়েছে এক তরুণ-তরুণীর গভীর প্রেম। তারা একে অপরকে ছাড়া থাকতে পারে না। কিন্তু এক সময় পরিবারের লোকজন তাদের সম্পর্কের কথা জেনে যায়। এরপরই পরিস্থিতি বদলে যেতে শুরু করে। ছেলেটি নির্যাতনের শিকার হয়, আর মেয়েটিকে ঘরে আটকে রাখা হয়। পরিবারের সিদ্ধান্ত স্পষ্ট—এই সম্পর্ক মেনে নেওয়া হবে না।
পরবর্তীতে মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বিয়ের বাজার করতে সবাই বাইরে গেলে মেয়েটি পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, যেখানে নীরবে সহযোগিতা করে তার মা। তবে পালানোর মুহূর্তে বাবার হাতে ধরা পড়ে যায় সে। আবারও ছেলেটি মারধরের শিকার হয় এবং মেয়েটিকে জোর করে বাড়িতে ফিরিয়ে আনা হয়।
গল্পের সবচেয়ে করুণ মুহূর্ত আসে মেয়ের বিয়ের আসরে। ঠিক তখনই মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়—ছেলেটি মারা গেছে। এই খবরে মেয়েটি ভেঙে পড়ে, ঢলে যায় মাটিতে। নাটকের শেষাংশে একটি গান পুরো গল্পের বেদনাকে আরও গভীর করে তোলে।
নাটকটিতে অভিনয় করেছেন হ্যাপি মম, আলিফ চৌধুরী, সাদ্দাম মাল, শিরিন আলম, আব্দুল্লাহ রানা, এস.এম আলমাস, মাসুদ পারভেজ সাগর, সুজিত বিশ্বাস, আফতারুল হাসান পলাশসহ আরও অনেকে। প্রত্যেকের অভিনয়েই ফুটে উঠেছে চরিত্রের যন্ত্রণা ও আবেগ।
ভালোবাসা, সামাজিক চাপ আর পারিবারিক সিদ্ধান্তের টানাপোড়েন নিয়ে নির্মিত ‘বকুলের প্রেমে ’ ইতোমধ্যে দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

এমএসএম / এমএসএম

আট বছর পর রাজেশের সুরে আসিফ

ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের

ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট

এবার কেরালা মিশনে ‘একেনবাবু’

দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট

যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের