ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

উদ্বোধনের ১০ বছরেই ধ্বংসের পথে মনপুরা ফায়ার স্টেশন: কার গাফিলতায় ঝুঁকিতে দেড় লক্ষ মানুষ?


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১২-১-২০২৬ দুপুর ২:৯

বাংলাদেশ সরকারের অর্থায়নে ২০১৫ সালে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি উদ্বোধনের মাত্র এক দশক না যেতেই ধ্বংসের মুখে পড়েছে। ভবনটির মূল পিলার ও সেন্টারিংয়ে বড় বড় ফাটল দেখা দেওয়ায় এটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে এটি কি নির্মাণকালীন অনিয়মের ফল, নাকি দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর চরম গাফিলতির পরিণতি?
জানা গেছে, সাবেক সংসদ সদস্য ও তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব আনুষ্ঠানিকভাবে ফায়ার স্টেশনটির উদ্বোধন করেন। উদ্বোধনের সময় এটিকে মনপুরার অগ্নি নিরাপত্তায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে তুলে ধরা হলেও বাস্তব চিত্র আজ সম্পূর্ণ বিপরীত।
ভবনের কাঠামোগত দুর্বলতা এতটাই প্রকট যে স্টেশনটিতে কর্মরত ৮ জন ফায়ার ফাইটার ও ২ জন ড্রাইভার জীবনের ঝুঁকি বিবেচনায় ভবন ত্যাগ করতে বাধ্য হয়েছেন। বর্তমানে তারা ভাড়া বাসায় অবস্থান করছেন। ফলে কার্যত অচল হয়ে পড়েছে মনপুরা ফায়ার স্টেশন। এতে করে উপজেলার প্রায় দেড় লক্ষ মানুষের জানমাল চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
দুর্যোগপ্রবণ এই দ্বীপ উপজেলায় অগ্নিকাণ্ড, ঝড় কিংবা অন্যান্য জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ফায়ার স্টেশন ভবনই যখন বসবাস ও ব্যবহারের অযোগ্য, তখন জরুরি সেবার নিশ্চয়তা নিয়ে দেখা দিয়েছে গভীর শঙ্কা।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভোলার উপসহকারী পরিচালক লিটন আহমেদ সকালের সময় কে বলেন,
“মনপুরা উপজেলার ফায়ার স্টেশনটির বেহাল অবস্থার বিষয়টি আমরা অবগত। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি গণপূর্ত বিভাগ, ভোলা বরাবর পাঠানো হয়েছে।”
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে উদ্বোধনের মাত্র ১০ বছরের মাথায় একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কীভাবে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছাল? নির্মাণের সময় মান নিয়ন্ত্রণ ছিল কি না, আর থাকলে কেন এত দ্রুত ফাটল ধরল ভবনের মূল কাঠামোয়?
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরগুলোর দীর্ঘদিনের অবহেলা ও তদারকির অভাবেই আজ মনপুরাবাসী অগ্নি নিরাপত্তাহীন অবস্থায় দিন কাটাচ্ছে। দ্রুত তদন্ত, দায় নির্ধারণ এবং বিকল্প নিরাপদ স্থানে ফায়ার স্টেশন চালুর দাবি জানিয়েছেন তারা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও জরুরি পদক্ষেপ এখন মনপুরাবাসীর প্রাণরক্ষার জন্য সময়ের দাবি।

এমএসএম / এমএসএম

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র

টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান

জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা

তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা

শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

ধুনট থানার ওসি আতিকুলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ: স্থানীয়দের নিরপেক্ষ তদন্তের দাবি

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত