ফুলছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ কারিগরি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ইব্রাহিম আকন্দ সেলিম
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কারিগরি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ইব্রাহিম আকন্দ সেলিম।
শিক্ষার মান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সুশৃঙ্খলভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়। উপজেলা পর্যায়ের বাছাই কমিটি নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করে।
এ ছাড়া একই প্রতিযোগিতায় কারিগরি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও নির্বাচিত হয়েছে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ। অধ্যক্ষ আলহাজ্ব ইব্রাহিম আকন্দ সেলিমের দক্ষ ও পরিকল্পিত নেতৃত্বে প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যক্ষ আলহাজ্ব ইব্রাহিম আকন্দ সেলিম বলেন, এই স্বীকৃতি আমার একার নয়। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ ও নৈতিক মানবসম্পদ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে আমরা সবাই মিলে কাজ করে যাব।
এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, এ অর্জন বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের কারিগরি শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত