গাজীপুরে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক যেন মরণ ফাঁদ, দুই যুগ ধরে সংস্কারহীন
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ প্রায় দুই যুগ ধরে রাস্তার কাজ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দুই থানার বাসিন্দারা। রোববার (১১ জানুয়ারি) রাতে যমুনা গার্মেন্টসের সামনে একটি কাভার্ড ভ্যান উল্টে যায়, তবে এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন পথচারীরা। এই আঞ্চলিক সড়কটি দিয়ে কোনাবাড়ী থেকে সরাসরি মিরপুর, আশুলিয়া ও সাভারে যাওয়া যায়। কিন্তু কোনাবাড়ী থেকে প্রায় ৭ কিলোমিটার রাস্তা জুড়ে রয়েছে খানাখন্দ। কোনাবাড়ী-কাশিমপুর শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় শত শত পোশাক শ্রমিক এই রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। এছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষও এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়ছেন এবং প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ নিয়ে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। মিজান নামে এক হোটেল ব্যবসায়ী বলেন, রাস্তা খারাপ হওয়ায় বেচাকেনা নাই বললেই চলে; যে অবস্থা তাতে না খেয়ে মরতে হবে। শাকিলা নামে এক স্কুল শিক্ষার্থী জানায়, আমাদের অনেক কষ্ট হয় এই রাস্তা দিয়ে চলাচল করতে। সে যত দ্রুত সম্ভব রাস্তাটি মেরামতের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়। কোনাবাড়ী থানায় সেবা নিতে আসা ফারুক নামে এক ব্যক্তি বলেন, সরকারি একটি প্রতিষ্ঠানের সামনে রাস্তার এমন অবস্থা খুবই দুঃখজনক। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এক বছরেও ১ কিলোমিটার রাস্তার কাজ শেষ করতে পারেনি সিটি করপোরেশন। উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর কোনাবাড়ী থেকে যমুনা গার্মেন্টস পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন করা হয়। কাজটি পায় এন এস এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি এই অঞ্চলের মানুষ। গাজীপুর সিটি করপোরেশন অঞ্চল-৭ এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ তারেক হাসান জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে, খুব দ্রুত এই এক কিলোমিটারের কাজ শেষ করা হবে। এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাস্তাটি ভেকু দিয়ে সমান করে দেওয়া হবে যেন স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করতে পারে।
এমএসএম / এমএসএম
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত