র্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সোনা কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গ্রেপ্তারকৃত আসামি মোঃ সোনা মিয়া সিরাজগঞ্জের সদর থানার সাহেদনগর বেপাড়ী গ্রামের মৃত ইসলামের ছেলে।
১২ জানুয়ারী সোমবার গণমাধ্যম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব ১২ এর অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণির স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেন, ২০২০ সালের ২ মার্চ সিরাজগঞ্জ সদর থানায় মোঃ সোনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার ৮(গ) অনুযায়ী একটি মামলা (মামলা নং-১০) দায়ের করা হয়।
মামলার বিচার শেষে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত নং-০১, সিরাজগঞ্জ তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।রায় ঘোষণার পর থেকেই দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ সোনা দেশের বিভিন্ন স্থানে পরিচয় পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন বলে র্যাব সূত্রে জানা গেছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশনায় গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪টা ৪০ মিনিটে র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানার বাজার স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন