শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
মৌলভীবাজারের শেরপুরে অবস্থিত শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ডরমেটরি এলাকার সীমানা প্রাচীর ও আবাসন নির্মাণ কাজের সুবিধার্থে ৩৫টি জীবিত গাছ প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এ নিলামের আয়োজন করে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল মৌলভীবাজারে শেরপুর হামরকোনায় অবস্থিত ডরমেটরি ভবনের কনফারেন্স কক্ষে এ প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখে বেজার সহকারী পরিচালক ও নিলাম কমিটির সদস্য সচিব আইমান নাকিব বাঁধনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিলামের ঘোষণা দেওয়া হয়।
নিলামে বিভিন্ন প্রজাতি ও আকৃতির মোট ৩৫টি জীবিত গাছ অন্তর্ভুক্ত ছিল। এতে ৭ জন দরদাতা অংশগ্রহণ করেন। সর্বোচ্চ ৮৮ হাজার টাকায় গাছগুলোর নিলাম লাভ করেন মোঃ আব্দুল আসাদ (গ্রাম: বনগাঁও, উপজেলা: নবীগঞ্জ, জেলা: হবিগঞ্জ)।
নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেজার নির্বাহী প্রকৌশলী মো. আবুল মনসুর মিয়া, উপ-পরিচালক মো. আব্দুল কাদের জনি, সহকারী পরিচালক আইমান নাকিব বাঁধন, উপসহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ সাহেদ মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদসহ অন্যান্যরা।
নিলামের শর্ত অনুযায়ী আগ্রহী দরদাতারা অফিস চলাকালীন সময়ে নির্ধারিত স্থানে গিয়ে গাছগুলো সরেজমিনে পরিদর্শনের সুযোগ পান। নিলামে সর্বোচ্চ দরদাতাকে একই দিনে নগদ অর্থ পরিশোধের মাধ্যমে গাছগুলো গ্রহণ করতে হয়। এছাড়া কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই নিলাম বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।
বেজা কর্তৃপক্ষ জানায়, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবেই গাছগুলো অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস