লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে অত্যন্ত উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার (১২ জানুয়ারি) আজিজ উদ্দিন ইন্ডাস্ট্রি মাঠে এনআইসি লেকের উদ্যোগে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বান্দরবান ৩০০ নং আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বাবু সাচিং প্রু জেরি। উদ্বোধনী ম্যাচে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম চৌধুরী। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন এনআইসি লেকের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম (রিয়াদ)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ওসমান গনিসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। খেলোয়াড়দের সাথে কুশল বিনিময়কালে প্রধান অতিথি বাবু সাচিং প্রু জেরি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, ক্রীড়া মানুষের মনকে সতেজ রাখে এবং ইতিবাচক দিকে ধাবিত করে। বিশেষ করে বর্তমান সময়ে যুবসমাজকে মাদক এবং অনলাইন জুয়ার মরণনেশা থেকে রক্ষা করতে মাঠের খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি টুর্নামেন্টটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য আয়োজক কমিটি এবং খেলোয়াড়দের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন এবং একটি সুশৃঙ্খল টুর্নামেন্ট উপহার দেওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য