কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা
যশোরের কেশবপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে ১০ লাখ টাকা যৌতুক দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে খুলনার আদালতে মামলা দায়ের করা হয়েছে। খুলনার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী স্ত্রী মাহমুদা সুলতানা রেশমা (৩২)।
মামলায় স্বামী রফিকুল ইসলাম ছাড়াও তার পরিবারের আরও চার সদস্যকে আসামি করা হয়েছে।
মামলার আরজিতে বাদী মাহমুদা সুলতানা উল্লেখ করেন, প্রভাষক রফিকুল ইসলামের সঙ্গে তার দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে রফিকুল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে সামাজিক চাপ ও আইনি জটিলতার আশঙ্কায় রফিকুল তাকে বিয়ে করেন।
বাদীর অভিযোগ, বিয়ের পর থেকেই রফিকুল ইসলাম তাকে তালাক দেওয়ার জন্য চাপ দিতে থাকেন এবং বিভিন্ন সময় মানসিক নির্যাতন চালান। গত ২ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে স্বামীর বাড়িতে পারিবারিক আলোচনার সময় অভিযুক্তরা বাদীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকার করায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদীর আইনজীবীরা জানান, যৌতুক নিরোধ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে পরবর্তী কার্যক্রমের নির্দেশ দিয়েছেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন।
এ বিষয়ে অভিযুক্ত প্রভাষক মো. রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, সরকারি প্রতিষ্ঠানের একজন শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগে স্থানীয় সচেতন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এমএসএম / এমএসএম
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার
শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
শেরপুর সদরে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ অন্তত ৮০ জন আহত, হাসপাতালে ভর্তি
তরুণদের মাঠে ফেরাতে সাঘাটায় সানরাইজ ক্লাবের প্রশংসনীয় উদ্যোগ
স্বাধীনতার ৫৫ বছরেও মেলেনি একটি সরকারি স্কুল: চরম অবহেলায় দুর্গম বড়থলির পাঠদান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রায়গঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাণীনগরে সোনালী ধানের সুবাস: আমনের বাম্পার ফলনে মাঠে মাঠে কাটার উৎসব
লোহাগাড়ায় খালের গতিপথ বদলে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে ৬ জনের বিরুদ্ধে মামলা
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়ের অভিযোগে অভিযান, নৌকা জব্দ
বেনাপোল কাস্টমসে পরীক্ষণ ফাইল জিম্মি করে ঘুস দাবির অভিযোগ!
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ২০ মামলার আসামি রাজুসহ গ্রেপ্তার-৩
নরসিংদীতে ১৩৩ হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর