ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১২-১-২০২৬ দুপুর ৪:৩৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের প্রবাসী রফিকুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিহত রফিকুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার ৯ নম্বর ছোটবিঘাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার আজিজ হাওলাদারের মেজো ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুইটি ছোট সন্তান রেখে গেছেন।
নিহতে'র সহকর্মী ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সৌদি আরবের স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে রিয়াদের জমজম ইসরা রোডে এই দুর্ঘটনাটি ঘটে। প্রতিদিনের মতো কাজ শেষে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অভাব-অনটন দূর করে স্বচ্ছল জীবন গড়ার আশায় ২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমান রফিকুল ইসলাম। সেখানে তিনি একজন নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদিনের কষ্টের জীবনের মাঝেই হঠাৎ এই মর্মান্তিক দুর্ঘটনা তার জীবনকে থামিয়ে দেয়।
খবরটি দেশে পৌঁছালে ছোটবিঘাই ইউনিয়নের কাটাখালী গ্রামে শোকের মাতম শুরু হয়। নিহতের বাড়িতে কান্নার রোল পড়ে যায়।
নিহতের চাচা বারেক হাওলাদার বলেন,“আমার ভাতিজা খুব ভালো ছেলে ছিল। অনেক দেনা করে ওকে বিদেশে পাঠিয়েছিলাম। এখন ওর স্ত্রী আর ছোট ছোট দুইটা সন্তান কীভাবে থাকবে এই চিন্তায় আমরা ভেঙে পড়েছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব লাশ দেশে আনার ব্যবস্থা করতে।”
এদিকে পরিবারের পক্ষ থেকে রফিকুল ইসলামের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার