ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম


আহসান হাবিব, তেঁতুলিয়া photo আহসান হাবিব, তেঁতুলিয়া
প্রকাশিত: ১২-১-২০২৬ বিকাল ৫:২

দেশকে কাছ থেকে দেখতে এবার তেঁতুলিয়া হতে টেকনাফের উদ্দেশে পায়ে হেটে ভ্রমণ শুরু করলেন টি এম খালিদ মাহমুদ প্রিজম নামের এক তরুন। সোমবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া চৌরাস্তার ঐতিহাসিক তেতুলতলা হতে হাজার কিলোমিটার পায়ে হেটে যাত্রা শুরু করেছেন তিনি।

টাঙ্গাইল কালিহাঁটি মৃত ফজলুল হকের ছেলে তিনি। ভ্রমণে দেশ ঘুরে দেখা। বর্তমানে থাকছেন রাজধানী ঢাকার মিরপুরে। সময় পেলেই ভ্রমণচারী হিসেবে ঘুরে বেড়ান দেশের বিভিন্ন  স্থানে। ট্রাভেলার হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরেই।

জানা যায়, প্রিজমের বাবা মৃত ফজলুল হক তালুকদার পেশায় পুলিশ ছিলেন। ২০০৬ সালে পঞ্চগড় তেঁতুলিয়া মডেল থানার দারোগা হিসেবে কর্মরত ছিলেন ফজলুল হক। সে সময় তেঁতুলিয়ার বর্তমানে ঐতিহ্যের ধারণ করা ঐতিহাসিক তেতুলতলা গাছটির সংরক্ষণের দায়িত্ব নিয়ে দিয়েছিলেন। বাবার চাকরির সুবাদে প্রিজম তেঁতুলিয়ায় কেটেছে অনেক দিন। সেই প্রিয় স্থান তেঁতুলিয়া হতে টেকনাফে পায়ে হেটে যাত্রা শুরু করলেন তিনি। 

প্রিজম জানান, এটা আমার নিজের সাথে, আর আমার দেশের মানুষের সাথে একটা দীর্ঘ হাঁটা। অংশটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা দেখি যারা ৬৪ জেলা বা ক্রস কান্ট্রি কাভার করে। তারা বেশিভাগই টেকনাফ থেকে  যাত্রা শুরু করে। আমি সেই জায়গাটা থেকেই উল্টো পথে হাঁটছি। তাই বাংলাদেশের উত্তরপ্রান্ত তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রা শুরু করলাম। 

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি-যাত্রার দিক নয়, যাত্রার অনুভূতিটাই আসল। পারিবারিক ও আবেগী সংযোগ। এই জায়গাটা আমার কাছে শুধু একটা পঞ্চগড়ের তেঁতুলিয়া না। এটা আমার শিকড়ের সাথে যুক্ত। আজ এখান থেকেই হাঁটা শুরু করা আমার জন্য ব্যক্তিগতভাবে খুব আবেগের একটা মুহূর্ত। এই যাত্রাটা আমি করছি ঈৎধপশ ঞৎধপশবৎং পরিবারের পক্ষ থেকেও। আমাদের বিশ্বাস প্রাণবন্ত মনে ঘুরে বেড়াই সারাক্ষণ। এই হাঁটার মাধ্যমে আমরা চাই দেশের মানুষ, পথ, গল্প সবকিছুকে নতুন করে তুলে ধরতে। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা