ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১২-১-২০২৬ দুপুর ৪:৪৩

জয়পুরহাটের আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) আক্কেলপুর সরকারি ফজর উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  সকাল ৯টায় গণভোট প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক গণসচেতনতা মূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয় ।

সভায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইমরান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার  ফারজানা জান্নাত। 
প্রধান অতিথি  গণভোটকে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ উল্লেখ করে সঠিক তথ্য, দায়িত্বশীলতা ও নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী এবং এফইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন। তারা গণভোটে অংশগ্রহণকে জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করে শিক্ষার্থী, অভিভাবক ও জনগণের সম্পৃক্ততার আহ্বান জানান।

এছাড়া আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. ফ. ম. রাইহান আলী, অভিভাবক ও শিক্ষার্থীরাও সভায় গণভোট বিষয়ে মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক চর্চায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের সভা স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়