ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১২-১-২০২৬ দুপুর ৪:৫৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট– ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  আরিফ-উজ-জামান বলেন,গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ নির্বাচন করার লক্ষে জেলা প্রশাসন প্রশাসনীয় ব্যবস্থা গ্রহন করেছে। নির্বাচনে কোন প্রকার অপ্রীতিকার ঘটনা ঘটার সম্ভাবনা নেই। যদি কেউ নির্বাচন বানচালের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন,ভোটাররা ভোট কেন্দ্রে এসে শান্তিপূর্নভাবে ভোট দিতে পারে সেই পরিবেশ সকলে মিলে আমাদের তৈরী করতে হবে।
১২জানুয়ারী সোমবার মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলা সেনা ক্যাম্পের অধিনায়ক লে: কর্নেল মাবরুকুল ইসলাম,গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো: অলিউল ইসলাম,মুকসুদপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর মোনতাসির মামুন গৌরব ও মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার মো: নুরু আমিন। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার নাফিজুর রহমান, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মোহাম্মদ আবুল হাছনাত,মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সহ
উপজেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। এরপূর্বে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান গোপালগঞ্জ-১ আসনের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাটিকামারী স্কুল এ্যান্ড কলেজ, মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রাম  ইসলামী দাখিল মাদ্রাসা ও মুকসুদপুর পৌরসভার সরকারী গোলাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী কেন্দ্র প্রদর্শন করেন।

এমএসএম / এমএসএম

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

শেরপুর সদরে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ অন্তত ৮০ জন আহত, হাসপাতালে ভর্তি

তরুণদের মাঠে ফেরাতে সাঘাটায় সানরাইজ ক্লাবের প্রশংসনীয় উদ্যোগ

স্বাধীনতার ৫৫ বছরেও মেলেনি একটি সরকারি স্কুল: চরম অবহেলায় দুর্গম বড়থলির পাঠদান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রায়গঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাণীনগরে সোনালী ধানের সুবাস: আমনের বাম্পার ফলনে মাঠে মাঠে কাটার উৎসব

লোহাগাড়ায় খালের গতিপথ বদলে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে ৬ জনের বিরুদ্ধে মামলা

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়ের অভিযোগে অভিযান, নৌকা জব্দ

বেনাপোল কাস্টমসে পরীক্ষণ ফাইল জিম্মি করে ঘুস দাবির অভিযোগ!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ২০ মামলার আসামি রাজুসহ গ্রেপ্তার-৩

নরসিংদীতে ১৩৩ হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার