সকালের সময়ে সংবাদ প্রকাশের পর
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অন্ধ ও শ্রবণপ্রতিবন্ধী হাজেরা খাতুন এখন কিছুটা স্বস্তিতে দিন কাটাচ্ছেন। জরাজীর্ণ একটি ভাঙাচোরা ঘরে দীর্ঘদিন ধরে অনাহারে ও মানবেতর জীবনযাপনের খবর দৈনিক সকালের সময় ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার অনলাইন সংস্করণে টিনছাড়া ঘরে একাকী জীবন, অনাহারে দিন যায় অন্ধ হাজেরা খাতুনের’ শিরোনামে প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।
সংবাদ প্রকাশের পরপরই উপজেলা প্রশাসন দ্রুত উদ্যোগ নেয়। সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চরপাড়া এলাকায় হাজেরা খাতুনের বসতঘর পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।
এ সময় তিনি হাজেরা খাতুনকে শীতবস্ত্র হিসেবে একটি কম্বল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি তার জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে একটি নিরাপদ ঘর নির্মাণে টিন ও প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়ার আশ্বাস দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, “হাজেরা খাতুনের মতো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রশাসন সবসময় আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের সার্বিক ব্যবস্থাপনায় তার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তিনি মর্যাদাপূর্ণভাবে জীবনযাপন করতে পারেন।” গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা গণমাধ্যমের মাধ্যমেই আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। হাজেরা খাতুনের বিষয়টিও সংবাদ প্রকাশের কারণেই দ্রুত আমাদের নজরে এসেছে। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে সমাজের অনেক অবহেলিত মানুষ সহায়তা পাবে।”
এদিকে স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, “হাজেরা খাতুন দীর্ঘদিন ধরে চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন। খাবার ও নিরাপদ বাসস্থানের অভাবে তার অবস্থা ছিল করুণ। প্রশাসনের দ্রুত সহায়তায় আমরা এলাকাবাসী স্বস্তি পেয়েছি। তবে ভবিষ্যতে নিয়মিত সহায়তা পেলে তার জীবন আরও সহজ হবে।”
এমএসএম / এমএসএম
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন