শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী গণপ্রচারনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে শহরের ভানুগাছ সড়কে অবস্থিত শ্রীমঙ্গল পৌরসভার যাত্রীছাউনিতে প্রজেক্টরের মাধ্যমে নির্বাচনী তথ্যভিত্তিক ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পাশাপাশি পথচারী ও ভোটারদের মধ্যে বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট।
পৌরসভার কর্মকর্তা, কর্মচারী এবং উপজেলা নির্বাচন অফিসার ভোটারদের সরাসরি তথ্য প্রদান, নির্দেশনা ও উৎসাহ জাগাতে শহরের বিভিন্ন সড়ক ও বিভিন্ন এলাকায় গণপ্রচারনা পরিচালনা করেন।
লিফলেটে ভোটার তালিকা হালনাগাদ, সঠিক পরিচয়পত্র সঙ্গে রাখা, ভোট প্রদানের নিয়ম-কানুন, ভোটকেন্দ্রে আচরণবিধি এবং নির্বাচন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়। সারাদিন ধরে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনও চলে যাত্রীছাউনিতে।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার রাসেদুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, 'শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। জনগণ যাতে সহজেই নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে জানতে পারে এবং ভোট দিতে উৎসাহিত হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ।' তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে পর্যায়ক্রমে এমন গণসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২