নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেলাল ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামীণ জনপদের গরীব জনগোষ্ঠীর মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতামূলক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ জানুয়ারি) বিকাল তিনটার দিকে উপজেলার কসবা ইউনিয়নের কলিহারের "বিরিজপুকুর আবাসন" এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, হেলাল ফাউন্ডেশনের 'প্রতিষ্ঠাতা পরিচালক' মোঃ হেলাল উদ্দীন। আলোচনাকালে তিনি বলেন, হেলাল ফাউন্ডেশন মানবিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবামূলক মানবিক সংগঠন। এখানে প্রতি মাসে এমবিবিএস ডাক্তার দ্বারা একটি করে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। যা সকল শ্রেণির রোগীদের জন্য প্রযোজ্য। তবে গরীব রোগীদের ফ্রী ঔষুধ প্রদান করা হয়।
অপরদিকে কোনো পরীক্ষা- নিরীক্ষার প্রয়োজন হলে নির্দিষ্ট ক্লিনিকে মাত্র ৩০০ টাকায় আলট্রাঃ ও এমবিবিএস ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয় এবং গরীব রোগীদের অপারেশন প্রয়োজন হলে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই দিন একটি গরীব রোগী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
প্রধান আলোচক হিসেবে মোঃ ফাইজুদ্দিন টুনু মাষ্টার বলেন,
মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে চিকিৎসা ও খাদ্য অন্যতম। হেলাল ফাউন্ডেশন এই বিষয়গুলোর উপর জোর আরোপ করে আসছে। তাই চিকিৎসা বিষয়ক যে কোনো পরামর্শের জন্য ( বিশেষ করে গরীবদের) ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে আহ্বান করেন। এছাড়াও ঠান্ডাজনিত ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি ইত্যাদি প্রাথমিক অসুস্থতায় করণীয় ও সচেতনতামূলক আলোচনা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন গীতা রানী, মিলি বেগম, কদমা বেগম সহ আবাসন প্রকল্পের গরীব মহিলাগন।
আলোচনা শেষে উপস্থিত সবাইকে একটি করে হেলাল ফাউন্ডেশনের ২০২৬ সালের ক্যালেন্ডার প্রদান করা হয়।
পরিশেষে আগামী দিনগুলো সুস্থতায় ভরে উঠুক এই আশা ব্যক্ত করে সভার কার্যক্রম সমাপ্ত করা হয়।
এমএসএম / এমএসএম
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১