মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
লক্ষীপুরের রামগঞ্জে মাছের ঘেরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে হাজার হাজার মাছ মারা যায়। ঘটনাটি ঘটে সোমবার (১২জানুয়ারী) উপজেলার ভাটরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে মৎস্য ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের মাছের ঘেরে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ঘেরের মালিক।
ঘেরের মালিক মোফাজ্জল হোসেন বলেন, রবিবার রাতে ঘেরের সবকিছু স্বাভাবিক ছিল। সোমবার ভোরে তিনি ঘেরে এসে দেখেন রুই,কাতল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির হাজার হাজার মাছ মারা গিয়ে পানির ওপর ভেসে উঠেছে। তাঁর ধারনা রাতের আধাঁরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘেরে বিষ প্রয়োগ করেছে। তিনি আারো বলেন, এই ঘের থেকেই আমার পরিবারের জীবিকা চলে। এক রাতেই সব শেষ হয়ে গেল। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি ঘটনা সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, বিষ প্রয়োগে মাছ মারা যাওয়ার বিষয়টি খবর পেয়েছি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ