বারহাট্টায় ৩২টি ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক
নেত্রকোনার বারহাট্টায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরু ও এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ৬টি পিকআপ ভ্যান এবং একজন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।আজ সোমবার সকালে উপজেলার নৈহাটী গরুর বাজার থেকে তাঁকে গরুসহ আটক করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলার নৈহাটী বাজারে সপ্তাহে প্রতি সোমবার গরুর হাট বসে। বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক লাখ গরু এই হাটে কেনাবেচা হয়। পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় গরু এই বাজারে এনে বিক্রির অভিযোগ রয়েছে। এই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাজারের পাশ থেকে আলমগীরকে (৩৫) গরুসহ আটক করা হয়। এ সময় গরু পরিবহনে ব্যবহৃত ছয়টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক আলমগীরের বিরুদ্ধে চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হবে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান রোধে আমাদের এসব অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে