ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে আসমাউল হোসনা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১-১০-২০২১ দুপুর ১:৩

নওগাঁর ধামইরহাটে বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক সরকারের প্রয়াত ছোট মেয়ে আসমাউল হোসনার নামে আসমাউল হোসনা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার টিঅ্যান্ডটি মোড়স্থ মালাহার সড়কের বেলীর মোড়ে ৪ শতাংশ জমিতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকারের উদ্যোগে দুই তলাবিশিষ্ট মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মণ্ডল।

বেশ কয়েকটি গ্রামের মুসল্লিদের নামাজ আদায়ের মহতি এই কাজের উদ্বোধনকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, পৌরসভার মেয়র মো. আমিনুর রহমান, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, প্রয়াত আমসাউল হোসনার ভগ্নিপতি ও উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, ভাই সেতু, সুমন, স্থানীয় কাউন্সিলর একরামুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পাঠ করেন উত্তরবঙ্গের পীরে কেবলা চকভারুনিয়া শাহসুফি কোরবান আলী হুজুরের নাতিজামাই মাওলানা আব্দুস সালাম।

সমাজসেবক ওবায়দুল হক সরকার জানান, আমেরিকা প্রবাসী আমার ছোট মেয়ে আসমাউল হোসনা কিছুদিন পূর্বে পরলোক গমন করায় তার মাগফিরাত কামনায় মহান আল্লাহর ওয়াস্তে দুই তলাবিশিষ্ট এই মসজিদ নির্মাণের সমস্ত অর্থ আমি প্রদান করব। মুসল্লিবৃন্দ নামাজে আল্লাহর ইবাদত করতে পারবেন। এ সময় তিনি তার প্রয়াত মেয়ের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

জামান / জামান

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত