টঙ্গী দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি টুটুল, সম্পাদক বকুল
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে সভাপতি পদে কামরুজ্জামান টুটুল ও মো. মুরাদ হোসেন বকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাব-রেজিস্ট্রার অফিস কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত ৮টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
এ সময় নির্বাচনী দায়িত্ব পালন করেন- আহ্বায়ক মফিজ উদ্দিন, সদস্য সচিব জয়নাল আবেদীন, সদস্য জাহাঙ্গীর আলম, বাবুল সরকার, ইসমাইল হোসেন। ১৯৮০ সাল থেকে প্রতিষ্ঠিত সংগঠনে ১৯৮ জন ভোটারের মধ্য থেকে ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে সভাপতি ও অন্যান্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৬ জন নির্বাচিত হয়েছেন। অন্য ৯টি পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন- মো. মুরাদ হোসেন বকুল, সাধারণ সম্পাদক (১১৭ ভোট), মো. হাতেম আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক (১২৬ ভোট), মো. এনামুল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক (১২০ ভোট), মো. জাহাঙ্গীর আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (১১২ ভোট), মো. এনামুল হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক (৯৭ ভোট), মো. সোহরাব হোসেন (সাগর), প্রচার সম্পাদক (৬৬ ভোট), মো. আল আমিন মিয়া, সদস্য (১৪৯ ভোট), মো. ফারুক হোসেন, সদস্য (১৩৪ ভোট) এবং মো. রুকনুজ্জামান, সদস্য (১২৬ ভোট)।
নির্বাচনকালীন কেন্দ্রে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালীমুল্লাহ ইকবাল।
নির্বাচন পরিদর্শনে এসে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব হায়দার সাদিম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দলিল লেখক ও ভেন্ডারদের মাঝে উৎসাহ, আনন্দ দেখে খুবই ভালো লাগছে। চারপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজমান রয়েছে। এবারের নির্বাচন অন্ত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। আশা করি যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি পাবে। নির্বাচিত সকলকে আমার প্রাণের সঙ্গগঠন ছাত্রলীগের পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
জামান / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন