পটিয়ায় বদি আলমের উদ্যোগে ৪০০ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ
চট্টগ্রামের পটিয়ায় ’৭৫-পরবর্তী ছাত্রলীগের বৃহত্তর পটিয়া শাখার উদ্যোগে চার শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৫ জুন) বিকেলে পটিয়া পৌর সদরের সুচক্রদণ্ডী গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ‘৭৫-পরর্বতী ছাত্রলীগ বৃহত্তর পটিয়ার উদ্যোগে চার শতাধিক পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা আলী আকবর ছিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামশুউদ্দীন আহমদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা আ জ ম সাদেক, মুক্তিযোদ্ধা সমীরন খাস্তগীর, পটিয়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ তরফদার, সোহেল ইমরান, সাইফুল ইসলাম, কেন্দ্রীয় দেশরত্ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাহাব উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা দেশরত্ন পরিষদের সভাপতি শাহজাহান চৌধুরী, যুবলীগ নেতা সুজন বড়ুয়া, আজিজুল হক মানিক, সাইফুদ্দিন ভোলা, তৌহিদুল আলম জুয়েল, সাইফুল ইসলাম জুয়েল, বাদশা মিয়া প্রমুখ।
এ সময় প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বদি বলেন, বঙ্গকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তাবায়নে ও পটিয়ার ইতিহাস-ঐতিহ্য ফিরে পেতে পটিয়ার উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে চাই। এই পটিয়ায় অনেক জ্ঞানী-গুণী মহাপুরুষের জন্ম। ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেয়া হয়েছে এই পটিয়া থেকেই। তাই এই পটিয়ায় জন্মগ্রহণ করে আমি নিজেকেই গর্বিত মনে করি।
তিনি আরো বলেন, আমি ছোট থেকে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে গুরুত্বর্পূণ দায়িত্ব পালন করেছি এবং কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সম্পাদক হিসেবে যুবলীগকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি। আমি রাজনীতি করতে গিয়ে কোনোদিন টাকার পেছনে দৌড়াইনি। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতিতে কাজ করে যাচ্ছি। আজীবন রাজনীতিতে জনগণের সেবক হিসেবে কাজ করে যাব ইনশা আল্লাহ। আগামীতে পটিয়ার সাধারণ মানুষ আর অবেহেলিত থাকবে না। জনগণকে সাথে নিয়ে পটিয়ার উন্নয়নে কাজ করতে চাই এবং পটিয়ার সর্বস্তরের জনগণের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
এমএসএম / জামান
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
Link Copied