বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংকের টিডিএফ উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং সংক্রান্ত চুক্তি স্বাক্ষর
প্রযুক্তি উন্নয়ন, উদ্ভাবন এবং টেকসই শিল্পায়নে স্বল্পসুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে একটি পার্টিসিপেটরি এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই চুক্তির মাধ্যমে টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড (টিডিএফ) রিফাইন্যান্সিং স্কিম– এর আওতায় রপ্তানিমুখী ও আমদানি বিকল্প শিল্পখাত বিশেষভাবে উপকৃত হবে।টিডিএফ স্কিমের আওতায় যোগ্য প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে কম সুদে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে; যা শিল্পখাতে প্রযুক্তি আধুনিকায়ন ও টেকসই উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশনে আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও বিনিময় করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আবু আলম মহসীন, যুগ্ম পরিচালক সজীব কুমার দাস এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির হডে অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী, হেড অব এগ্রি শরিফ হাসান মামুনসহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Aminur / Aminur
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে