হালদায় মধ্যরাতে ইউএনওর অভিযানে জাল জব্দ
হালদার মা মাছ ও ডলফিন রক্ষায় দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। ১ অক্টোবর রাতের প্রথম প্রহরে হালদার গড়দুয়ারা ইউনিয়ন অংশের কেরাম আলী বাঁকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি ঘেরাজাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশ ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযানে অংশ নেয়া সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং অবৈধ মাছ শিকারিদের তথ্য প্রদানে সহায়তা করতেও বলা হয়।
হালদায় মা মাছ ও ডলফিন রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত কঠোর অভিযান চলবে বলে জানান নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীদুল আলম।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর