ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পটিয়া প্রাণিসম্পদ অফিস নিয়ে হুইপের অসন্তোষ প্রকাশ


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ৫-৬-২০২১ রাত ৯:১৩
জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদদস্য সামশুল হক চৌধুরী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। অফিসের কর্মকতার্রা ঠিকমতো কেউ অফিস করে না। এমনকি তারা মাঠপযার্য়ে কাজ করার অজুহাতে দিনের দিন পর অফিস ফাঁকি দিচ্ছেন। হঠাৎ তিনি (হুইপ) প্রাণিসম্পদ দপ্তরে গিয়ে সংশ্লিষ্ট কাউকে না পেয়ে জিজ্ঞাসা করলে তাদের একজন জানান, মাঠপযার্য়ে রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে আমার লোক গিয়ে তাদের কোনো সন্ধান পায়নি। শনিবার দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনে হুইপ প্রধান অতিথির বক্তব্যে এভাবে অসন্তোষ প্রকাশ করেন। সকাল ৯টায় প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের রেজিস্ট্রেশনসহ দুপুর দেড়টায় অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন। প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার খামারের পশু-পাখি প্রদর্শন করা হয়।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পটিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: সুব্রত সরকার। উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়য়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, আবদুল খালেক চেয়ারম্যান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক এমএনএ নাছির, কাউন্সিলর সরয়ার কামাল রাজিব, কাউন্সিলর জসিম উদ্দিন, কাউন্সিলর মোহাম্মদ শফি, কাউন্সিলর মোহাম্মদ বেলাল।
 
প্রধান অতিথির বক্তব্যে হুইপ আরো বলেন, তরুণ প্রজন্ম চাকরির জন্য না দৌড়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নিজেই চাকরি দিতে পারে। ‘দুধ, ডিম, মাংস খান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান’ স্লোগান নিয়ে বর্তমান সরকার দেশব্যাপী কাজ করছে। তার ধারাবাহিকতায় পটিয়াতেও কার্যক্রম চলমান রয়েছে। 

এমএসএম / জামান

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস