পটুয়াখালী ৪ আসনে নুরের ট্রাক ও বিদ্রোহী প্রার্থী মামুনের ঘোড়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী জেলার চারটি আসনে ১৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহিদ হোসেন চৌধুরী প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন।
জেলার চারটি আসনের মধ্যে শুরু থেকে আলোচনায় রয়েছে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন। এ আসনে বিএনপির জোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তার প্রতীক ট্রাক।
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েও এ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেননি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন। তিনি পেয়েছেন ঘোড়া প্রতীক।
আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা ভোটের প্রচার শুরু করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে। সাধারণ ভোটাররা মনে করছেন, নুর এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
এছাড়া এ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ শাহ আলম দাঁড়িপাল্লা ও ইসলামি আন্দোলন বাংলাদেশের আবু বকর সিদ্দিক হাতপাখা প্রতীকে মাঠে রয়েছেন।
ট্রাক ও ঘোড়ার দৌড়ের মধ্যে নীরবে ভালো করতে পারেন দাঁড়িপাল্লার মুহাম্মদ শাহ আলম। ট্রাক ও ঘোড়া প্রতীকের প্রার্থীরা মূলত বিএনপির ভোটের উপর নির্ভর করবে। সেখানে বিএনপির ভোট ভাগ হয়ে যাবে। এই সুযোগে বাজিমাত করতে পারে দাঁড়িপাল্লা। এছাড়া গত ১৭ জানুয়ারি পটুয়াখালী-৩ আসনের দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার কারণে নেতাকর্মীরা দ্বিধায় পড়ে গেছেন।
বাকি তিনটি আসনে যে সকল প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন, তারা হলো পটুয়াখালী-১ আসনে বিএনপি জোট প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী ধানের শীষ, ১০ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আব্দুর ওহাব মিনার ঈগল, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফিরোজ আলম হাতপাখা, জাসদ প্রার্থী গৌতম চন্দ্র শীল মোটরগাড়ি (কার), জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মান্নান লাঙ্গল ও গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলাম ফাহিম ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পটুয়াখালী-২ আসনের বিএনপি জোট প্রার্থী সহিদুল আলম তালুকদার ধানের শীষ, ১০ দলীয় জোটের প্রার্থী শফিকুল ইসলাম দাঁড়িপাল্লা, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মালেক হোসেন হাতপাখা, আমার বাংলাদেশ পার্টির প্রার্থী রুহুল আমিন ঈগল, গণঅধিকার পরিষদের প্রার্থী হাবিবুর রহমানের প্রতীক ট্রাক।
পটুয়াখালী-৪ আসনে বিএনপি জোট প্রার্থী এবিএম মোশাররফ হোসেন ধানের শীষ, ১০ দলীয় জোট প্রার্থী ডা. জহির উদ্দিন আহম্মেদ দেয়াল ঘড়ি, ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তাফিজুর রহমান হাতপাখা এবং গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতীক বরাদ্দের সভায় পুলিশ সুপার আবু ইউসুফ, জেলা নির্বাচন কর্মকর্তা ওহীদুজ্জামান মুন্সীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনি আচরণবিধি সম্পর্কে অবহিত করার পাশাপাশি প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা।
দশমিনা রন গোপালদীর ভোটার আলামিন হোসেন বলেন, ‘‘আমাদের আসনে ট্রাক ও ঘোড়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আবার দুইজনের রেশারেশিতে জামায়াতের প্রার্থী সুবিধা পেতে পারে। আমরা এখন ভোট নিয়ে দ্বিধায় পড়ে গেছি। শেষ কথা হলো, ভোটটা পঁচাতে চাই না। যাকে ভোট দেবো, তিনি জিতলেই হলো।’’
গলাচিপা সদর ইউনিয়নের উত্তর চরখালী গ্রামের ভোটার হাসান মিয়া বলেন, ‘‘আমাদের এলাকার দুই উপজেলার বিএনপির কমিটি বিলুপ্ত করার কারণে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।’’
পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘‘প্রচারে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।’’
পটুয়াখালী ৩ আসনের সব ভোটার আগামী ১২ই ফেব্রুয়ারি কে যাবে সংসদে এই হিসেবেই এখন করছেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত