উত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত
রাজধানীর উত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তরার আব্দুল্লাপুর এলাকায় উত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাবের নিজ কার্যালয়ে আলোচনা শেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া শেষে কেক কাটা হয়।
উত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি এসএমএ মনসুর মাসুদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান মাসুম, যুগ্ম-সাধারণ সম্পাদক এমএসআই জুয়েল পাঠান, সাংগঠনিক সম্পাদক মো. শামসুদ্দিন, বিনোদন সম্পাদক ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, সদস্য মো. আমিনুল হক, শেখ রাজীব হাসান আকাশ, টিটন কুমার ঘোষ, মো. জসিমউদ্দিন, মো. শিশির, মো. রনিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় ঊত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি বলেন, আজকের এই শুভদিনে উত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাবের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও প্রাণঢানা অভিনন্দন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ১৯৯৬ সালে প্রথম সরকার গঠন করেন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করে দেশ পরিচালনা করছেন তিনি। শিক্ষাজীবনের বিভিন্ন স্তর পেরিয়ে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৬৮ সালে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনার বিয়ে হয়। তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলও নিজ নিজ কর্মক্ষেত্রে আজ প্রতিষ্ঠিত। জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন শেখ হাসিনা।
উল্লেখ্য, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন