ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৫-৬-২০২১ রাত ৯:১৭

সারাদেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২১। শনিবার (৫ জুন) সকালে চন্দনাইশ উপজেলা হাসপাতালে একটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পইনের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহীন হোসাইন চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সাদিয়া ইসলাম। অনদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী ডেন্টাল সার্জন ডা. মোহাম্মদ তানভীর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আখতারুজ্জামান রবিউল, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ পুপুল চৌধুরী, পরিসংখ্যান পিযুষ চক্রবর্তী।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টি, রাতকানা রোগ প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত, হাম, নিউমোনিয়া ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসসহ সকল ধরনের মৃত্যুর হার হ্রাস করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় করোনাকালীন এই কঠিন সময়ে দুই সপ্তাহব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন অত্যন্ত প্রশংসনীয়।

এ ব্যাপারে ডা. শাহীন হোসাইন চৌধুরী বলেন, কোনো শিশু যাতে ভিটামিন ‘এ’ ক্যাসসুল খাওয়া থেকে বাদ না পড়ে সে লক্ষ্যে উপজেলার প্রত্যেক ইউনিয়নের জনগণকে জানান দেয়া হয়েছে। পাশাপাশি মসজিদ, হাটবাজার, বাসস্ট্যান্ড, নৌ-ঘাটসহ গুরুত্বপূর্ণ স্থানেও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কর্মসূচির শুভসূচনা করেন।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ