ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ফ্রি চিৎকিসা সেবা প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২১ বিকাল ৫:৩৭

চাঁপাইনবাবগঞ্জ জেলার বারঘরিয়া ইউনিয়নে প্রতিষ্ঠিত মিফতাহুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাসান মুহাম্মদ ইসহাক সাহেবের উদ্যোগে আজ শুক্রবার (১ অক্টোম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অত্র এলাকার অসহায় দরিদ্র মানুষের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি চিকিৎসা প্রদান করেন ডাক্তার মাহমুদুল হাসান (নয়ন) এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এমডি (ইন্টারনাল মেডিসিন) ফেজ বি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফ্রি চিকিৎসার ক্যাম্পে ১৮৬ জন অসহায় দরিদ্র রুগী চিকিৎসা সেবা পেয়ে তারা সন্তুষ্ট ও আনন্দিত।

মাস্ক বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, প্রেসার চেক-আপ, ওজন মাপা এবং ডায়াবেটিস পরিক্ষাসহ বিভিন্ন সেবা ফ্রি প্রদান করা হয়। এলাকার বিশিষ্ট আলেম মাওলানা এখলাসুর রহমান সাহেবের মাধ্যমে চিকিৎসা সেবা কর্যক্রম উদ্বোধন করা হয়।

চিকিৎসা নিতে আসা মোশাররফ জানান যে, এতোগুলা রুগী হওয়ার পরেও ডাক্তার স্যার আন্তরিকতার সাথে আমাদের প্রত্যেক জন রুগীর সমস্ত কথা শুনে চিকিৎসা পত্র লিখেছেন এজন্য আমরা ডাক্তার সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করি।

চিকিৎসা নিতে আসা আরো একজন চন্দন হলদার বলেন আমরা গরীব মানুষ পাঁচ ছয়শো টাকা দিয়ে ভালো ডাক্তার দেখাতে পারিনা কিন্তু আমাদের গ্রামের এই মাদ্রাসার ব্যবস্থাপনায় এই চিকিৎসা সেবা পেয়ে আমরা খুবই খুশি। মাদরাসার বড় হুজুরের এই আয়োজনের জন্য সৃষ্টি কর্তার কাছে দোয়া করি যেন সে দীর্ঘ জীবি হয়।

ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজক মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইসহাক সাহেব এই আয়োজন করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন এবং ডাক্তার মাহমুদুল হাসান নয়ন স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরো কৃতজ্ঞতা স্বীকার করে বলেন যে জনাব, আসাদুজ্জামান আসাদের প্রতি। এই প্রোগ্রাম সফল করার জন্য তিনি সার্বক্ষনিক দিকনির্দেশনা দিয়েছেন।

মাওলানা ইসহাক সাহেব ধন্যবাদ জানান চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল রোডে অবস্থিত বসুন্ধরা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও সেচ্ছাসেবী সংগঠন স্পর্শকে। আরোও ধন্যবাদ জানান বারঘরিয়া লক্ষীপুর বাদুড়তলা মোড়ের জনসেবা ফার্মেসীর প্রোপাইটর জনাব মাসুদসহ মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলকে।

অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. ইবরাহীম আলী এরফান সাহেব ডাক্তার জনাব মাহমুদুল হাসান নয়ন স্যারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন

জামান / জামান

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন