ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল শিক্ষার্থীদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইউসিমাস সেন্টারের উদ্বোধন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১-১০-২০২১ বিকাল ৬:৩৭

টাঙ্গাইলে শিক্ষার্থীদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইউসিমাস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শহরের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভবনে শুক্রবার (১ অক্টোবর) সকাল ১০টায় ইউসিমাস টাঙ্গাইল সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন- ইউসিমাস (UCMAS) জিনিয়াস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি মো. আহসান কবির এবং ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফেরদৌসী।

আয়োজকগণ বলেন, ইউসিমাস (UCMAS)  আন্তর্জাতিক মেধাবিকাশ প্রশিক্ষণ প্রোগ্রাম, যা ৪-১৩ বছর বয়সী শিক্ষার্থীদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি সহ পড়ালেখায় মনোযোগ, স্মরণশক্তি, আত্মবিশ্বাস, কল্পনাশক্তি, উপস্থিত বুদ্ধি, গতি ও নির্ভুলতা প্রভৃতি মানবিক গুণাবলীর বিকাশ করে। ইউসিমাস (UCMAS) বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি প্রোগ্রাম যা শিশুদের মস্তিষ্কের উভয় অংশের কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ম্যাথমেটিক্স ক্যালকুলেশন, প্রোগ্রামিং, রোবোটিক্স ইত্যাদি বিষয়ে তাদের আগ্রহ তৈরী করে। শিখন পদ্ধতি হিসেবে অ্যাবাকাসের সাহায্যে শিশুরা উভয় হাতের ৬ আংগুল ব্যবহার করে গণনা করে, পরবর্তিতে তারা ইমাজিনারি অ্যাবাকাসের মাধ্যমে ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইইবি টাঙ্গাইল সাব-সেন্টারের চেয়ারম্যান ড. মো. ইকবাল মাহমুদ, সেক্রেটারি প্রকৌশলী খন্দকার সাইদ আল খলািদ সোপান, দেশের বৃহৎ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল কাগমারী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোশাররফ হোসেন, সমাজসেবক আসাদুজ্জামান চাকলাদার, সাইফুল আলম শামীম, শিক্ষিকা আতিয়া সিদ্দিকা, মো. শফিউল বাশার, মরিয়ম খান মিলন, হাসনা হেনা, লিজু বাউলা প্রমুখ।  

অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন- সুনির্মল, বিশ্বজিৎ, মফিজুল ইসলাম মজনু, ওয়াসিম আনসারী'সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকাগণ।

অনুষ্ঠনটি সঞ্চালনা করেন বিজয়া দাস ও মো. আহসান হাবীব তারেক।

এই কোর্স সম্পর্কে জানতে আয়োজকরা নিন্মোক্ত মোবাইল নম্বর ০১৭৩৯-০৯৬৬৩১ ‍এবং ০১৮৩৪-৪৯০০৮৮ নাম্বারে যোগাযোগের আহ্বান জানান।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার