ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে ঘরে তালা দিয়ে পালিয়েছে স্বামী


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ১-১০-২০২১ বিকাল ৭:১৬

ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ভাড়া বাসায় শাহনাজ (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছে মিলন নামে পাষণ্ড স্বামী। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহানাজ ওই এলাকার সিদ্দিক মাঝির মেয়ে। এ ঘটনায় গৃহবধূর বাবা সিদ্দিক মাঝি বাদী হয়ে জামাতা মিলনসহ অজ্ঞাত আরো ৪ জনকে আসামি করে চরফ্যাশন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। চরফ্যাশন থানা পুলিশ ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে শুক্রবার (১ অক্টোবর) সকালে ভোলা মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত শাহানাজ পেশায় গার্মেন্টসকর্মী ছিলেন। ঢাকায় থাকার সুবাদে ৪ বছর আগে কুষ্টিয়া জেলার মিলন নামের এক যুবকের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীকে নিয়ে আমিনাবাদ ইউনিয়নের শ্বশুরবাড়ি সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন যুবক মিলন। মিলন শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। বৃহস্পতিবার বিকেলে স্বামী মিলনের সাথে সাংসারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে রাতে মিলন তাকে স্বাসরোধ করে হত্যা করে। স্ত্রীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশ ঘরের বিছানায় ফেলে রেখে বসতঘরে তালা দিয়ে পালিয়ে যায় মিলন।

গৃহবধূর ভাই শাখাওয়াত জানান, রাতে দুলাভাই মিলন তাকে মোবাইল ফোনে জানান তার বোন গলায় ফাঁস দিয়েছে। দুলাভাইয়ের দেয়া এমন খবর পেয়ে বোনকে উদ্ধারে ছুটে গেলে ঘর তালাবদ্ধ দেখেন। ঘরের জানালা দিয়ে বিছানার ওপর বোনের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। চরফ্যাশন থানা পুলিশ তালাবদ্ধ ঘরের বিছনার ওপর থেকে বোন শাহানাজের লাশ উদ্ধার করে।
 
চরফ্যাশন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাক, মুখ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

জামান / জামান

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত